শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

সম্পর্কে না জড়ানোর কারণ জানালেন মিমি

বিনোদন ডেস্ক | ০৬:০৫ মিঃ, মার্চ ১৪, ২০২৩



কলকাতার বড় পর্দার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। টালিপাড়ার অনেক নায়িকার জীবনে সঙ্গীর আগমন ঘটলেও, এখনও সিঙ্গেলই রয়ে গেছেন তিনি। মাঝে অভিনেত্রীর প্রেম নিয়ে অনেক কথা গিয়েছিল।কিন্তু বাস্তবে সে সম্পর্কগুলোর কোনো পরিণয় ঘটেনি।

বর্তমানে শুধু কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। তবে সম্পর্কে না জড়ানোর কারণ জানিয়েছেন মিমি।  সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের মনের কথা প্রকাশ করে একটি রিল পোস্ট করেছেন অভিনেত্রী।

ওই ভিডিওতে মিমি বলেন, বন্ধুরা; আমি সিঙ্গেল থাকার কারণ খুঁজে বের করেছি। অনেক ভেবে আমি বুঝতে পারলাম, কারও সঙ্গে সম্পর্কে জড়াতে গেলে আমাকে বাড়ির বাইরে যেতে হবে। নিত্যনতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে, তাদেরকে সময় দিতে হবে। যা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। তাই, এখনও আমার জীবনে কেউ আসেনি।

কাজের বাইরে অবসর সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন মিমি। সেই সঙ্গে নিজের পোষ্যদেরও সময় দেন তিনি। খুব বেশি বাইরেও যান না। এমনকি পার্টিও করেন না এই অভিনেত্রী। চেষ্টা করেন নিজের মতো করে থাকতে।

প্রসঙ্গত, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে মিমি অভিনীত দুটি ছবি ‘রক্তবীজ’ ও ‘বাঘাযতীন’। ‘রক্তবীজ’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। থ্রিলারধর্মী এই ছবিতেই প্রথম বারের মতো আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন মিমি।


Designed & Developed by TechSolutions Plex Ltd.