শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

আলিয়াও হাঁটলেন প্রিয়াঙ্কার পথেই

বিনোদন ডেস্ক | ০৭:৪৫ মিঃ, জুন ১৮, ২০২৩



প্রিয়াঙ্কার পথেই হাঁটলেন বলিউড তারকা আলিয়া ভাট। অ্যাকশন দিয়ে হলিউডে যাত্রা শুরু হতে যাচ্ছে এই অভিনেত্রীর। তার প্রথম ছবি, ‘হার্ট অব স্টোন’। রোববার ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। 

আর সেই ট্রেলার প্রকাশ্যে আসতেই প্রশংসা করেছেন তার ভক্তরা। ৪৩ সেকেন্ডের এই ট্রেলারে রয়েছে টানটান অ্যাকশন। এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের জন্য আপাতত ব্রাজিলে আছেন আলিয়া। খবর আনন্দবাজার পত্রিকার।

‘হার্ট অব স্টোন’ ছবিতে গ্যাল গ্যাডটকে একজন এজেন্টের ভূমিকায় দেখা যাবে। তার চরিত্রের নাম রাসেল স্টোন। বিশ্বশান্তি বজায় রাখে এমন একটি সংস্থার এজেন্ট তিনি। বর্তমানে তিনি একটি অত্যন্ত জরুরি এবং একই সঙ্গে ভয়াবহ জিনিস দ্য হার্টের দায়িত্বে আছেন। এই প্রজেক্টের ইনচার্জ তিনি।

অন্যদিকে এই ছবিতে কেয়া ধাওয়ানের চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট। বলিউডের দাপুটে অভিনেত্রীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। তিনি বিশ্বশান্তি ভঙ্গ করতে উঠে পড়ে লেগেছেন। আর তার জন্যই শুরু হবে যে সব গন্ডগোল সেটা ট্রেলার দেখে স্পষ্ট বুঝা যায়। একজন হ্যাকারের চরিত্রে অভিনয় করবেন আলিয়া। এই প্রথম তিনি কোনো ভরপুর অ্যাকশন ছবিতে রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিতে চলেছেন।

আলিয়া নিজেও এই ছবির ট্রেলার তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন আগামী ১১ আগস্ট মুক্তি পাবে এই ছবি।


Designed & Developed by TechSolutions Plex Ltd.