শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

দশক পেরিয়ে ‘বিটিএস’ সদস্যরা যা বললেন

বিনোদন ডেস্ক | ০৮:৩০ মিঃ, জুন ১৪, ২০২৩



বিশ্ব মাতানো কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’। ২০১০ সালে ব্যান্ডটি গঠিত হয়েছিল। এর তিন বছর পর ২০১৩ সালের ১৩ জুন তাদের প্রথম অ্যালবাম প্রকাশ হয়। সেই হিসেবে মঙ্গলবার (১৩ জুন) তাদের আত্মপ্রকাশের এক দশক পূর্ণ হয়েছে। এই ১০ বছরে ব্যান্ডটি উপহার দিয়েছে বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান। একাধিক বিশ্বরেকর্ড থেকে বিলবোর্ড দাপট, এমনকি জাতিসংঘ অব্দি পৌঁছে গেছে তাদের উপস্থিতি।
 
‘বিটিএস’র প্রধান সদস্য কিম নামজুন। যিনি আরএম নামে ভক্তদের কাছে পরিচিত। এক দশক পূর্তিতে তিনি বলেছেন, ‘এই পথচলায় অনেক ঝড়বৃষ্টি ছিল এবং ভালোবাসাও ছিল। আমরা নিজস্ব জগত তৈরি করেছি, যেটা অন্য কেউ সম্ভবত বুঝতে পারবে না। আর্মি (বিটিএসের একনিষ্ঠ ভক্তের দল) এবং আরও যারা আমাদের সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ। আমি এমন কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, যেগুলো পুনরায় পারবো না।’

ব্যান্ডটির অন্যতম সদস্য জিমিন একটি খোলা চিঠি দিয়েছেন ভক্তদের উদ্দেশে। সেখানে লিখেছেন, ‘আমি তোমাদের আগেও কয়েকবার বলেছি, কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই কাউকে ভালোবাসা এবং উৎসাহ দেওয়া সহজ নয়। এ কারণেই আমি বুঝতে পারি, আমরা কতটা তোমাদের খুশি করতে পেরেছি। তোমরা, যারা আমাদের এই উৎসাহ দিয়েছো, তোমাদেরও উচিত আনন্দ এবং ভালোবাসা গ্রহণ করা। বুঝতে পেরেছো? আর্মি, যাদের প্রতি আমি কৃতজ্ঞ; চলো অনেক অনেক সময় ধরে আনন্দে থাকি।’

হোয়াইট হাউজে বিটিএস সদস্যরা

আরেক সদস্য কিম তায়েয়ুং তথা ভি একটু ভিন্নভাবে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি ‘বিটিএস’র বিভিন্ন গানের কিছু বিহাইন্ড দ্য সিন শেয়ার করেছেন। আর বললেন, ‘আমাদের আত্মপ্রকাশের ১০ বছর হয়ে গেছে। ১০ বছর ধরে পাশে থাকা এবং সুন্দর স্মৃতি তৈরি করার জন্য ধন্যবাদ আমাদের সদস্যদের। সেই সঙ্গে আর্মিদেরও ধন্যবাদ, তোমাদের উৎসাহে আমরা এটা করতে সক্ষম হয়েছি।’

এক দশক পূর্তি উপলক্ষে সম্প্রতি নতুন একটি গান উপহার দিয়েছে ‘বিটিএস’। ‘টেক টু’ শিরোনামের সেই গানটিও পাচ্ছে বিপুল সাড়া। এ গানের রেশ ধরে ব্যান্ডটির সদস্য সুগা দিলেন এমন বার্তা, ‘টেক টু। ধন্যবাদ এবং ভালোবাসা সবাইকে।’

‘বিটিএস’র আরেক তারকা জে-হোপ কিছুদিন আগে সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন। প্রশিক্ষণে থেকে বার্তা দিলেন সংক্ষেপে, ‘আর্মিরা, তোমরা সবাই ভালো আছো, তাই না? এই মুহূর্তে আমি সামরিক কড়া নিয়মের মধ্যে আছি। এজন্য এরকম ছোট বার্তা দিয়ে তোমাদের সান্ত্বনা দিলাম।’

বিটিএস

দক্ষিণ কোরিয়ায় ব্যাপক আয়োজনের মাধ্যমে ‘বিটিএস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১২ জুন) থেকেই দেশটির রাজধানী সিউলের গগনচুম্বী অট্টালিকা, বড় সেতু ও আইকনিক স্থাপনাগুলোতে বেগুনি রঙের আলোকসজ্জা করা হয়। 

উল্লেখ্য, ‘বিটিএস’র সদস্যরা হলেন আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক। বর্তমানে ব্যান্ডটি সাময়িক বিরতিতে রয়েছে এবং সদস্যরা একক গানে মনোযোগ দিচ্ছেন। 


Designed & Developed by TechSolutions Plex Ltd.