শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন

ইসলাম ডেস্ক | ০৮:৩০ মিঃ, জুলাই ২০, ২০২৩



সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। চাই তা কোনো বিপদে হোক কিংবা শত্রুর মোকাবেলায় হোক। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের জন্য এ দোয়া করতেন। তিনি আল্লাহকেই তাঁর জন্য যথেষ্ট মনে করেছেন। আর সেভাবেই আল্লাহর কাছে দোয়া করেছেন। শত্রুর আক্রমণ বা ক্ষতি থেকে বাঁচতে নবিজি বিখ্যাত দুটি দোয়া তুলে ধরা হলো-

হজরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো দল সম্পর্কে ভয় করতেন তখন বলতেন-

اَللَّهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِىْ نُحُوْرِهِمْ وَ نَعُوْذُبِكَ مِنْ شُرُوْرِهِمْ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাঝ্‌আলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিন শুরুরিহিম।

অর্থ : ‘হে আল্লাহ! আমরা তোমাকে শত্রুর মোকাবেলায় পেশ করছি, তুমিই তাদের দমন করো। আর তাদের অনিষ্ট থেকে তোমার কাছেই আশ্রয় চাই।’ (আবু দাউদ, মিশকাত)

হাদিসের অন্য বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন (শত্রুসহ সব কিছুর মোকাবেলায়) বলতেন-

حَسْبُنَا اللهُ وَ نِعْمَ الْوَكِيْلُ

উচ্চারণ : হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল।

অর্থ : আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।’ (বুখারি ও মুসলিম)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব দুশমন তথা শত্রুর অত্যাচার-নির্যাতন ও যাবতীয় ক্ষতি থেকে বেঁচে থাকতে নবিজির শেখানো দোয়া পড়ার তাওফিক দান করুন। মুসলিম উম্মাহকে বিজাতীয় ফেতনা ও আক্রমণ থেকে হেফাজত করুন। আমিন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.