শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ছিলো সুপরিকল্পিত : ড. কলিমউল্লাহ

নিজস্ব প্রতিবেদক | ১০:১০ মিঃ, সেপ্টেম্বর ১৭, ২০২১



 

আজ শুক্রবার, সেপ্টেম্বর ১৭, ২০২১ খ্রি. তারিখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ছিলো সুপরিকল্পিত ও আপোষহীন। তাঁর পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছিলো। আজকের আলোচনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সেক্টর কমান্ডারস্ ফোরামের যুগ্ম সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা কমান্ডার জনাব এ কে আজাদ পাটোয়ারি। তিনি বঙ্গবন্ধুর স্নেহধন্য রাজনৈতিক জীবনের ইতিহাস স্মৃতির পাতা থেকে সাবলীল ভাষায় উপস্থাপন করেন। আজকের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভেন্ট ম্যানেজম্যান্ট উদ্যোক্তা আমির আফতাব রহিম। আজকের আলোচনায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক জনাব দিপু সিদ্দিক। আজকের আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন যথাক্রমে ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর পিএইচ.ডি গবেষক ফাতেমাতুজ্ জোহরা লিমা, জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান, রংপুরের পীরগঞ্জ থেকে জনাব মোঃ আরিফুল ইসলাম, পঞ্চগড় থেকে মোঃ খাদেমুল ইসলাম এবং জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার আফসানা করিম।


Designed & Developed by TechSolutions Plex Ltd.