শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বিদেশ পাঠানোর ইন্টারভিউয়ে ডেকে এনে গৃহবধূকে ধর্ষণ

অনলাইন সংস্করণ | ০৫:৪২ মিঃ, জুন ৩, ২০২৩



গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার কলেজগেট এলাকার এক গৃহবধূকে আরবি ভাষা শিক্ষা ও ইন্টারভিউয়ের নামে রাতে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে গাজীপুর মহানগরীর ৪১নং ওয়ার্ডের পূবাইল বাজারের পার্শ্ববর্তী এলাকার বড়কয়ের গ্রামে। অভিযুক্ত ধর্ষক সাখাওয়াত হোসেন বড়কয়ের গ্রামের বাসিন্দা। তিনি বিদেশে গৃহকর্মী পাঠানোর কাজ করেন। 

ঢাকার পল্টনের নোয়াখালী টাওয়ারের কোনো এক এজেন্সির মাধ্যমে তিনি নারীদের বিদেশ পাঠান। তিনি মেয়েদের কাছ থেকে টাকা নেন না, উল্টো যাদের পাসপোর্ট নেই তাদের পাসপোর্টসহ করে দিতেন। মেয়েপ্রতি সাখাওয়াত পান মোটা অংকের কমিশন। এভাবেই চলছিল তার ব্যবসা।

ভুক্তভোগী ওই নারী সাখাওয়াতের সবশেষ শিকার। তিনি জানান, সাখাওয়াত তাকে বিদেশ পাঠানোর কথা বলে ইন্টারভিউয়ের জন্য ডাকেন। ইন্টারভিউ পাশ করার জন্য আরবি ভাষা শিক্ষা দিতে তাকে বাসায় ডেকে আনেন। বলেন, পরদিন ভোরে ইন্টারভিউ। তাই রাতের মধ্যে ভাষা শিখে ফেলতে হবে। রাতে ক্লাসের নামে দুবার ধর্ষণ করেন। ধর্ষণের শিকার গৃহবধূ পর দিন সকালে ঘটনা খুলে বললে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

এ বিষয়ে সাখাওয়াতের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি অনেক মেয়ে পাঠিয়েছি। আমি একজন সফল ব্যবসায়ী, তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এসব গুজব। 

জয়দেবপুর থানার ওসি মাহতাবউদ্দিন জানান, মামলার পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল চেকআপে পাঠানো হয়েছে


Designed & Developed by TechSolutions Plex Ltd.