শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বাঘায় ঘাস কাটায় গৃহবধুকে পিটিয়ে আহত। থানায় অভিযোগ

হাবিল উদ্দিন বাঘা থেকে | ১১:০৮ মিঃ, জুন ১৬, ২০২১



 

বাঘায় গৃহবধুকে পিটিয়েছে কচু ক্ষেতে ঘাস কাটায় বাঘ(রাজশাহী)প্রতনিধিঃ রাজশাহীর বাঘায় কচু খেতে ঘাস কাটার অপরাধে এক গৃহবধুকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাউসা এলাকার হেদাতিপাড়া গ্রামে। আহত গৃহবধু নারজিনা বেগম (৩০) বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানান নারজিনার স্বামী শহিদুল ইসলাম। এ ঘটনায় সালাম শেখের ছেলে কামরুলে বিরুদ্বে  ওই গৃহবধু বাদী হয়ে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন।  অভিযোগ সূত্রে জানাযায়, বুধবার (১৬ জুন) দুপুর দেড়টার দিকে গৃহবধূ নারজিনা তার বাড়ির পাশের্ব কাচারিপাড়ায় কামরুলের কচু খেতে ঘাস কাটছিল। এসময় জমির মালিক কামরুল এসে ক্ষিপ্ত হয়ে নারজিনাকে গালিগালাজ করার একপযার্য়ে এলোপতাড়ি মারপিট করে এবং হাসুয়া দিয়ে আঘাত করতে থাকে। এ সময় ভুক্তভোগির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত কামরুল পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা স্থাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এবং চিৎিসার ব্যবস্থা করা হয় বলে জানান তার স্বামী শহীদুল। অভিযুক্ত কামরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তাকে গালিগালাজ করেছি কিন্তু পিটিয়ে জখম করি নায়। এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান শফিক বলেন, ইতি পুর্বেও একাধিকবার কামরুলের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ এসেছে। এ ঘটনায় যেহেতু থানায় অভিযোগ হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভুক্তভোগি যেন ন্যায় বিচার পায়। এ ঘটনায় নারজিনা বেগম বাদী হয়ে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন।  বাঘা থানা কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান জানান, অভিযোগ আমলে নেয়া হয়েছে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.