সিনিয়র জেলা ও দায়রা জজ আমিনুল ইসলামের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মো: বেলায়েত হোসেন মাষ্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন
নিজস্ব প্রতিনিধি | ০৯:১৪ মিঃ, জুলাই ১৫, ২০২০
সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ আমিনুল ইসলামের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মো: বেলায়েত হোসেন মাষ্টারের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন
নিজস্ব প্রতিনিধি। চাঁদপুরে কচুয়া উপজেলা আলীয়ারা রাজ গ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজ সেবক শিক্ষাবিদ আলোকিত সাদা মনের মানুষ, চারণ কবি, কচুয়া বাণী নিউজ পোর্টাল- এর সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব মরহুম মো: বেলায়েত হোসেন মাষ্টার এর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন।
আজ কচুয়া বাণীর কার্যালয়ে সম্পাদকও প্রকাশ মো: আকাশ মিয়াজী পরিচালনায় আলহাজ্ব মো: আব্দুল গনি মেম্বারে সভাপতিত্বে তৃতীয় মৃত্য বার্ষিকী উপলক্ষে আলোচনা দোয়া মিলান অনুষ্ঠিত হয়।
দোয়া মিলাদে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাংবাদিক মো: আকাশ মিয়াজী।
মিলাদ পরিচালনা করেন চাঁনপাড়া ক্বারী ইব্রাহীমিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মো: বেলাল হোসেন, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত করে পাথৈর নেছারিয়া নুরানিয়া এতিম খানার মোহতামিম হাফেজ মাওলানা মো: মোশারফ হোসেন।
মিলাদে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ,মাদ্রাস শিক্ষক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
