শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি | ০৭:৩৩ মিঃ, সেপ্টেম্বর ২৭, ২০১৯



কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

এলাকাবাসীরা জানান, উপজেলা পরিষদের জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে মাঠে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে এলাকার একদল ছেলে-মেয়ে খেলা-ধুলা করছিল। কৌতূহল বশতঃ সন্ধ্যায় ওই অধিদপ্তরের খোলামেলা একটি টিনের চালায় শিশুরা খেলতে গিয়ে নুর হাসান নুরের (৯) বৈদ্যুতিক তারে হাত স্পর্শ হয়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। খেলার সাথীদের আত্মচিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নুর হোসেন নুর খুলিয়াতারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও খুলিয়াতারী গ্রামের হযরত আলীর পুত্র। নুর হোসেন নুরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার লাশ একনজর দেখতে শত শত লোক তাঁর বাড়ীতে ভিড় করে।
এ বিষয়টি রাজারহাট থানার কর্মকর্তা ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী নুরুনবী সরকার নিশ্চিত করেছেন।

   

Designed & Developed by TechSolutions Plex Ltd.