মাদারগঞ্জে মেয়েদের আত্মরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ থেকে | ০৯:২৮ মিঃ, অক্টোবর ৬, ২০১৯
আর নয় আফসোস নিরাপত্তায় চাই প্রতিরোধ এ স্লোগানে রোববার সকাল দশটায় মাদারগঞ্জ নুরনাহার মির্জা কাশেম মহিলা ডিগ্রী কলেজ এর হলরুমে মেয়েদের আত্মরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা বিগ্রেড এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। শুভ উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক। মির্জা রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমা আক্তার। আয়োজনে বঙ্গমাতা গার্লস সাপোর্ট ফাউন্ডেশন মাদারগঞ্জ। বঙ্গমাতা গার্লস সাপোর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সাঈদ আল শিশির এর সভাপতিত্বে ও মহাসচিব আরিফুন নাহার মিম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রায় অর্ধশতাধিক মেয়ে আত্মরক্ষায় প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়। প্রশিক্ষণ প্রদান করেন মার্শালের ওস্তাদ শহীদুল ইসলাম শহীদসহ ২ সহকর্মী। বক্তারা মেয়েদের ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সকল কে আরো সচেতন হওয়ার আহবান জানান। সেই সাথে দুই দিন ব্যাপী আত্মরক্ষার প্রশিক্ষণের মাধ্যমে নিজেরা অনেক কিছু শিখতে পারবে ও জানতে পারবে এবং অন্যদের উৎসাহিত করবে।এ সময় বঙ্গমাতা গার্ল সাপোর্ট ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
