শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

ফুলের শুভেচ্ছায় সিক্ত ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য বৃন্দ

মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ থেকে | ১০:৩৪ মিঃ, সেপ্টেম্বর ২৯, ২০১৯



জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সৌজন্য সাক্ষাৎ । শনিবার বেলা ১১ টায় ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন । উল্লেখ্য যে গত ৪ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখ রোজ বুধবার অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবক সদস্যপদে জয় লাভ করে জাহিদুল ইসলাম, জামালী, রবিউল ইসলাম ও জাকির হোসেন এবং আঞ্জুয়ারা বেগম। আগামী ২ বছরের জন্য সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও বিশিষ্ট শিল্পপতি সরদার বদরুল আলম। শনিবার বেলা ১১ টায় নব নির্বাচিত সভাপতি বদরুল আলম সরদার এর নেতৃত্বে নির্বাচিত সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে ম্যানেজিং কমিটির সদস্য সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজেদ আলী র নেতৃত্বে শিক্ষক প্রতিনিধির সদস্যবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান। শিক্ষকদের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দরা। এ সময় অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং ককর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.