কচুয়া উপজেলায় রাস্তার বেহালদশা, দেখার যেন কেউ নেই
নিজস্ব প্রতিনিধি | ০৩:০৩ মিঃ, জুলাই ১৫, ২০২০
কচুয়া উপজেলায় রাস্তার বেহালদশা, দেখার যেন কেউ নেই কচুয়া উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডে কাঁচা রাস্তার বেহাল দশা । জনদুর্ভোগে পোহাচ্ছে সাধারন জনগন। কচুয়া থেকে ধলি কচুয়া সামছুল হক মুন্সীবাড়ী থেকে তেতৈয়া দক্ষিন পাড়া সুপার মার্কেট এবং সিকদার বাড়ী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তাটির বেহাল দশা,দুর্ভোগ পোহাচ্ছে এলাকার হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ জনগন। এই রাস্তা দিয়ে কচুয়া বাজার,তেতৈয়া গাজী মার্কেট,তেতৈয়া দক্ষিন পাড়া সুপার মার্কেটে প্রতিদিন প্রায় গ্রামের হাজার হাজার লোক চলাচলা করে । তাছাড়া এই কাঁচা রাস্তাটি দিয়ে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়,তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,তেতৈয়া দাখিল মাদ্রাসা, কারিয়ানা মাদ্রাসা,দক্ষিন পাড়া বে-সরকারি প্রাথমিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক হাজার শিক্ষার্থী প্রতিনিয়ত যাতায়াত করে। কিন্তু দুঃখের বিষয় যে,এই কাঁচা রাস্তাটি পাকা করন করা হয়নি আজও । এলাকার জনপ্রতিনিধিরা বহুবার আশা দিয়েছেন কিন্তু বাস্তবে আজও কোন সাড়া মিলেনি । একটু বৃষ্টি হলেই যাতায়াত করা যাচ্ছে না এই রাস্তাটি দিয়ে।বিদ্যালয়ে সময় মতো যেতে পারছেনা কয়েক হাজার শিক্ষার্থী যা এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত লজ্জাজনক। ফলে বাঁধাগ্রস্থ হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া, আগামীর ভবিষ্যৎ ও এলাকার মান সম্মান ।এই দূর্ভোগ যদি মুক্তি না মিলে তাহলে কিভাবে জাতি উন্নত হবে ? এর ফলে আমাদের বিশাল একটা প্রজন্ম অন্ধকারে পতিত হচ্ছে। একই কারণে ঘনবসতিপূর্ণ এই এলাকার অবকাঠামো নানানবিধ সমস্যায় জর্জরিত হচ্ছে । এলাকার উন্নয়ণের স্বার্থেই এই রাস্তাটি পাকাকরণ অত্যন্ত জরুরী । এলাকাবাসী এই জনদুর্ভোগ থেকে মুক্তি চায় । তাই স্হানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর মহোদয়, কচুয়া উপজেলার ইউএনও সাহেব এবং স্হানীয় প্রশাসনের নিকট বিনীত আবেদন বেহালদশা এই কাঁচা রাস্তাটি পাকাকরণের জন্য আপনাদের সকলের সু-দৃষ্টি একান্ত ভাবে কামনা করছি ।
