শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

মাদারগঞ্জ শহর ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন : সভাপতি মামুন - সম্পাদক বাবু

মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ প্রতিনিধি। | ১১:৫৮ মিঃ, সেপ্টেম্বর ১৯, ২০১৯



মাদারগঞ্জ শহর ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন সভাপতি মামুন সাধারণ সম্পাদক  বাবু      মোহাম্মদ আলী জিন্নাহ  জামালপুর-মাদারগঞ্জ থেকে           বাংলাদেশ ছাত্রলীগ মাদারগঞ্জ শহর শাখার বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলন ১ম অধিবেশন শুরু হয়। সম্মেলন  শুভ উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আলহাজ্ব গোলাম রব্বানী, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক নুরনবী লুলু সরকার, জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন। প্রধান বক্তা মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন। ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি লালন রানা। সঞ্চালনা করেন মাদারগঞ্জ শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন আল মুরাদ। সম্মেলনে প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন উপজেলা, শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ও সমজোতার মাধ্যমে আগামী ১ বছরের জন্য কাউসার আহমেদ মামুনকে সভাপতি ও  আরিফুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।


Designed & Developed by TechSolutions Plex Ltd.