শিরোনাম
"রাজিহারে পূজার আইন শৃংখলার বিশেষ সভা অনুষ্ঠিত
বি এম মনির হোসেন স্টাফ রিপোর্টার : | ১০:৪৩ মিঃ, অক্টোবর ১, ২০১৯
"রাজিহারে পূজার আইন শৃংখলার বিশেষ সভা অনুষ্ঠিত' বি এম মনির হোসেন স্টাফ রিপোর্টার :- বরিশালের আগৈলঝাড়ার রাজিহারে পূজার আইন শৃংখলার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজিহার ইউনিয়ন পরিষদে ওই ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে আইন শৃংখলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক উপাধ্যক্ষ এসএম হেমায়েত উদ্দিন, এসআই জামাল হোসেন, ইউপি সচিব গৌতম পাল। সভায় ইউনিয়নের ৪৪টি পূজা মন্ডপে পূজার সময় আইন শৃংখলা স্বাভাবিক রাখতে কার্যক্রম গ্রহন করা হয়। সভায় বিভিন্ন মন্ডপ কমিটির সভাপতি, সম্পাদকও পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
