শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নজরুল সম্মেলন

এসএম রুবেল | ১১:২৬ মিঃ, জানুয়ারি ২৬, ২০২০



জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও নজরুল সংগীতের আয়োজন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফয়েক উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন। "নজরুলের গানে স্বাধীনতা" বিষয়ে সভার মুখ্য আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক প্রফেসর ড. অসীত রায়। এছাড়াও আলোচক ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, রাজশাহী শাহমখ্দুম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. তশিকুল ইসলাম রাজা। জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সালের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নজরুলগীতি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আগামীকাল ও মঙ্গলবার ৩দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে


Designed & Developed by TechSolutions Plex Ltd.