শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

অবহেলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ৬নং ওয়ার্ডে নির্বাচন করবেন তাজিল আহমদ

এম এ রহমান জীবন কানাইঘাট থেকেঃ | ০৯:৫২ মিঃ, অক্টোবর ৭, ২০২১



 

তরুণ রাজনীতিবিদ ও সমাজের অসহায় নির্যাতিত মানুষের অধিকার আদায়ের অন্যতম যুব সংগঠক ডাউকেরগুল গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান যুবনেতা "মোঃ তাজিল আহমদ" আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার পদে অবহেলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লড়তে চান। পদ প্রত্যাশী উদীয়মান তরুণ সমাজসেবক এই ব্যক্তি এক সৌজন্য সাক্ষাৎকালে উল্লেখ করে বলেন, ওয়ার্ডের যুব সমাজ তথা শ্রদ্ধেয় মুরব্বিয়ান ও সকল শ্রেণীর মানুষের সহযোগিতায় তিনি নির্বাচিত হলে ৬নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড বিনির্মাণে নতুন রাস্তাঘাট তৈরি, পাকা করন, নতুন সংযোগ তৈরি, ওয়ার্ডের পানি নিষ্কাষনের জন্য ড্রেন ব্যবস্থা, পানি সংকট এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা, সমাজের কুসংস্কার দূরীকরণসহ সকল ধরনের উন্নয়নমুলক কাজ করে সাধারণ জনগনের অধিকার আদায়ের মাধ্যমে উক্ত ওয়ার্ডের সেবক হিসেবে কাজ করে যেতে চান মৃত্যুর আগ পর্যন্ত। ওয়ার্ডের সর্বস্থরের নাগরিকগনের কল্যাণ এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য তিনি ইতিমধ্যে নানা ধরনের কল্যাণমুলক ও উন্নয়নমূখী কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন আমি অর্থকে নয় সবসময়ই গুরুত্ব দিয়েছি ইতিহাস ঐতিহ্য আর মানসম্মান মর্যাদাকে। পরম দয়াময় মহান আল্লাহ তাআলার নিকট সবসময়ই প্রার্থনা করি যে আমৃত্যু যেনো তিনি আমাকে সততা ও আদর্শের সহিত আমার ওয়ার্ডবাসীর মাঝে বাঁচিয়ে রেখে একজন সৎ ও আদর্শবান মানুষ হিসেবে তার নেক বান্দাদের কাতারে শরীক রাখেন। যদি দয়াময় মহান আল্লাহ তাআলার হুকুমে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার হিসাবে নির্বাচিত হই, তবে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে শ্রদ্ধেয় মুরব্বিয়ান ও যুবসমাজকে গুরুত্ব দিয়ে ঐতিহ্যবাহী ৬নং  ডাউকেরগুল ওয়ার্ডের মান-সম্মান-মর্যাদা রক্ষায় ও সমাজের উন্নয়ন এবং মানব কল্যাণে পূর্ণ সততা ও আন্তরিকতার সহিত কাজ করে যাওয়া। 

 

এবং আমার ৬নং ওয়ার্ডকে সুদ/ঘুষ/ অন্যায়/দুর্নীতি/মদ/জুয়া/ব্যাবিচার- অত্যাচার ইত্যাদির বিরুদ্ধে সাধারন মানুষকে সাথে নিয়ে ৬নং ওয়ার্ডকে ঐ সকল অসামাজিক অপকর্ম থেকে মুক্ত রেখে সকল ধরনের সেবা নিশ্চিত করা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ঐতিহ্যবাহী ডাউকেরগুল  গ্রামের আওয়ামী পরিবারের সন্তান  জনাব আব্দুস সাত্তার সাহেবের সুযোগ্য পুত্র তরুণ সমাজসেবক উক্ত ওয়ার্ডের অসহায় নির্যাতিত মানুষের আশ্রয়দাতা তরুণ রাজনীতিবিদ যুবনেতা "মোঃ তাজিল আহমদ" উল্লেখ করে বলেন, উক্ত ওয়ার্ড তথা এলাকার সকলের আন্তরিকতা ভালোবাসা এবং সহযোগীতার মাধ্যমে সর্বশক্তিমান দয়াময়- মহান আল্লাহপাক আমার এই মহৎ ইচ্ছাটি যেনো পূরণ করেন।

 

Designed & Developed by TechSolutions Plex Ltd.