মাদারগঞ্জে মুজিববর্ষের ক্ষণগণনার শুভ উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভা
মোহাম্মদ আলী জিন্নাহ্ জামালপুর প্রতিনিধি | ০৭:২৬ মিঃ, জানুয়ারি ১০, ২০২০
মাদারগঞ্জে মুজিববর্ষের ক্ষণগণনার শুভ উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভা মোহাম্মদ আলী জিন্নাহ্ জামালপুর প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকি (মুজিববর্ষ) ক্ষণগণনার শুভ উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মায় উপজেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৩ টায় মুজিববর্ষের ক্ষণগণনার শুভ উদ্ধোধন করা হয়েছে। এরপর বিটিভি থেকে সরাসরি সম্প্রচারিত কাউন-ডাউন শুভউদ্ধোধনী অনুষ্ঠান এলইডি টিভির মাধ্যমে বালিজুড়ী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গন থেকে উপজেলা প্রশাসন ও নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেলুন উড়িয়ে শুভ উদ্ধোধন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুর রহমান বেলাল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। এ সময় মাদারগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল ও সাধারন সম্পাদক জুলফিকার আলী বাবলুসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরিচালনা করেন উদোয়ন এর সাধারন সম্পাদক অরুন কুমার সাহা। সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। পরিচালনা করেন উদোয়ন শিল্পী গোষ্ঠীর রতন মিয়া। সাংস্কৃতিক সন্ধায় উদোয়নের শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।
