ছাত্রলীগের পক্ষ থেকে জুলফিকার আলী জুয়েল তরফদার কে সংবর্ধনা প্রদান
স্টাফ রিপোর্টার | ০৮:২৪ মিঃ, জানুয়ারি ২, ২০১৮
বাংলাদেশ আওয়ামীলীগ জাপান আহ্ববায়ক কমিটির সন্মানিত সদস্য ও জাপান বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সংগ্রামী সাধারন সম্পাদক জনপ্রিয় নেতা জুলফিকার আলী জুয়েল তরফদার কে ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান দেওয়া হয়েছে।
গতকাল তাঁর নিজ বাসভবন জামাল পুরের নয়া পাড়া জুয়েল ম্যানসনে বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলার পক্ষ থেকে বাংলাদেশে আগমন ও ইংরেজী নতুন বছর উপলক্ষে এই সংবর্ধনা প্রদান করেন
জেলা ছাত্রলীগের সহ- সভাপতি সালমান হক তালুকদার বাবু
মুক্তিযাদ্ধা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রিফাত,নির্বাহী সদস্য ইমন, মেহেদি হাসান সাকিব, শাহরিয়ার হোসেন ও প্রমুখ ।
এসময় জুলফিকার আলী জুয়েল তরফদার বলেন -
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ সংগঠন প্রতিষ্ঠিত করেন। ছাত্রলীগ একটি অার্দশ সংগঠন।
পড়া লেখার পাশা পাশি নৈতিক আর্দশের মাধ্যেমে মানুষের মাঝে স্থান করা যায়। আমি আশা বাদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আর্দশও স্বপ্ন ছিলো। সেই আর্দশও তোমাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।
ছাত্ররাজনীতির মাধ্যেমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বাংলার প্রতিটি ঘরে ঘরে পোঁছে দিতে হবে।
বিশেষ করে আমি তোমাদের ধন্যবাদ জানাই কষ্ট করে আমার বাসায় আশার জন্য। আমি তোমাদেন সাথে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করে যেতে চাই।
