শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য হলেন আবুল হাসানাত আব্দুল্লাহ

শফিকুল ইসলাম | ০৯:২৪ মিঃ, ডিসেম্বর ২১, ২০১৯



- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নবমবারের মতো দলের সভাপতি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে স্বপদেই রাখা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির সংসদীয় বোর্ডের সদস্যদের নামও ঘোষণা করা হয়। বোর্ডের সদস্যদের মধ্যে শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবুল হাসানাত আবদুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের এবং মো. রাশিদুল আলমের নাম ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, সংসদীয় বোর্ডের বাকি সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। এক্ষেত্রে বিভাগীয় দিকগুলো বিবেচনায় নেওয়া হবে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.