নয়া দিগন্তের ষোড়শ বর্ষে পদার্পণ উপলক্ষে
মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার নিজস্ব প্রতিবেদকঃ | ০৯:৪২ মিঃ, অক্টোবর ২৯, ২০১৯
ষোড়শ বর্ষে পদার্পণ করেছে নয়া দিগন্ত। ২০০৪ সালের এ দিনে বাংলাদেশের সংবাদপত্র জগতে নতুন বার্তা - নতুন এক স্লোগান নিয়ে নয়া দিগন্ত তার অগ্রযাত্রা শুরু করেছিল। সত্যের সঙ্গে প্রতিদিন এ স্লোগান ছিল নয়া দিগন্তের সূচনালগ্নের বার্তা। দেড় দশক পেরিয়ে ষোড়শ বর্ষে পদার্পণে এই দিগন্তের পরিবার, পাঠক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, অনুরাগী সহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। মাহফুজ উল্লাহ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক ও ডিইউজে সদস্য মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার বলেন দেখতে দেখতে নয়া দিগন্ত ১৬ বছরে পদার্পণ করল। সময় যত দ্রুত বয়ে যায় তা ফের অনুভবে এসে ধরা দিলো এই বিষেশ মুহুর্তে। নয়া দিগন্ত যখন ১৫ পেরিয়ে ১৬ বছরে পা দিচ্ছে, ঠিক তখনই আমার মনের অন্তস্থল গহীনে ভেঁসে ফুঁটে উঠেছে আমাদের জাতীয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত পঙক্তি নতুন করে স্বরণ না করে উপায় নেই । তিনি বলেছিলেন দুলিতেছে তরী ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ/... / কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ। কবি নজরুল যে উদ্বেগ নিয়ে এই এই আহবান জানিয়েছিলেন আমাদের জাতীয় জীবনে সেই পরিস্থিতি অবসান আজো হয়নি। জাতীয় জীবনের দিকে তাকালে যে কারো চোখে তা ধরা পড়বে বলে আমি মনে করি। গণমাধ্যমই বারবার এ উদ্বেগ জানিয়ে সন্কট সমাধানে সত্যিকারের হাল ধরার বিষয়টি জনসমক্ষে হাজির করেছে। অলিদ তালুকদার আরও বলেন ২০০৪ সালে জন্মলগ্ন থেকেই নয়া দিগন্ত লক্ষ করে সত্য ও সৎ সাহসের প্রতি ক্ষমতাবানদের প্রচন্ড অনীহা। তারা নানা পন্থায় সত্য জনসমক্ষে যেন না আসতে পারে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক দিকে প্রবল আন্দোলন সত্যের জন্য, আর অন্য দিকে এই সত্যের টুটি চেপে ধরছেন ক্ষমতাবানরা। এমনকি যারা সত্যের জন্য কাজ করছেন তারাও রয়েছেন বিপদে। এ অবস্থার মধ্যেও নয়া দিগন্ত " সত্যের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন " স্লোগান নিয়ে জনগণের কাছে অবিকৃত বার্তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় অবিরাম কাজ করে যাচ্ছে। আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে জটিলতা এবং বিচিত্র আর বহুমুখী ভাবনার প্রতিফলনের ফলে জনগণের কাছে সত্য পৌঁছাতে বেগ পায়,, তাই প্রায় সব প্রচেষ্টা এক পর্যায়ে মুখ থুবড়ে পড়ে। অন্য দিকে ক্ষমতাবানরা তারস্বরে সেই পুরনো কথা প্রচার করে জনগণের মনোজগতে উপনিবেশ গড়ে তোলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ', উদাহরণ স্বরুপ ভাষায় দাস বানিয়ে রাখতে চান। অলিদ তালুকদার তিনি আরও বলেন ১৬ বছরে পা রাখতে গিয়ে নয়া,দিগন্ত আজ স্বভাবতই স্বরণ করছে জন্মকালীন উদ্বেগের কথা। বাংলাদেশের ৪৮ বছরের ইতিহাসের যাত্রার শুরুতে যেমন ছিল বাঁধভাঙা আনন্দ ও তীব্র শঙ্কা, তেমনি ছিল দৃঢ়প্রত্যয় সামনে এগিয়ে চলার। এ পথ নয় কুসুমাস্তীর্ণ, কেননা চলায় বিঘ্নসঙ্কুল পথের প্রতি বাঁকে ক্ষমতাবানরা দাঁড় করিয়েছেন আকণ্ঠ বাধা আর বিপত্তি । সংবাদমাধ্যমের অনেকেই সেই বিপত্তি ও বাধার খবর জানিয়ে জনগণের সাহায্য করেছে। এ মিছিলে নয়া দিগন্তও হয়েছে শামিল। এই থাকার জন্য মূল্যও দিতে হয়েছে এবং হচ্ছে,। শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন নয়া দিগন্ত পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করেন সহ সম্পাদক মাসুম খলীলি, বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নেতা বাকের হোসাইন। মাহফুজ উল্লাহ স্মৃতি পরিষদের জাতীয় আইনজীবী সমিতির সভাপতি এড্য শাহ মোঃ খসরুজ্জামান, প্রতিষ্ঠাতা,আহবায়ক ডিইউজে সদস্য মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার, এডভোকেট মোহাম্মদ আবুল বাসার, এডভোকেট মিজানুর রহমান খান, সদস্য সচিব ডাঃ শাকিলুর রহমান, নুরুন্নবী উজ্জ্বল, শিমুল আদনান সাইমুম, জাকির হুসাইন, আবু বাক্কার সিদ্দিক প্রমুখ। আশা টিভি
