লক্ষ্মীপুরের রামগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি বসতঘ সহ ৪০লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত
-- দেলোয়ার হোসেন মৃধাঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ | ১০:৩৬ মিঃ, সেপ্টেম্বর ২৬, ২০১৯
রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের জমির পুত্রের বাড়িতে র্বৈদ্যুতিক শটসার্কিট থেকে সংগঠিত আগুনে পুড়ে গেছে ৯ বসতঘর। বৃহস্পতিবার সকাল ৮টায় একই বাড়ীর দিনমজুর বাহার মিয়ার ঘরের বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা। দিনমজুর বাহার মিয়া জানান, সকাল ৭টায় হটাৎ তার ঘরের বিদ্যুতের মিটার থেকে বিকট শব্দে বিস্ফোরন হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। কেউ কিছু বুঝে উঠার আগেই পাশ্ববর্তি ঘরগুলোতে আগুন লেগে যায়। আগুনে পাশ্ববর্তি দিনমজুর বাবুল টট টব্যবসার কাজে ঘরে রাখা নগদ ১ল টাকাসহ কৃষক শাহাজাহান মিয়া, নজরুল ইসলাম, হারুন, আবদুর রহিম, রিক্সাচালক রাছেল, শাহ আলম সালেহ আহম্মেদের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চালালেও মুহুর্তের মধ্যে ৯টি বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ এছহাক জানান, মোবাইলে খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনায় বাড়ীর অন্য ঘরগুলো রক্ষা পেয়েছে। মানবাধিকার কর্মী মোঃ সোহাগ জানান, আগুন লাগার সাথে সাথে আমরা ৯৯৯ এ কল দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা করেছি। ইউপি সদস্য শাহ আলম ও শাহাব উদ্দিন জানান, এত ভোরবেলায় আগুন লাগায় য়তির পরিমান বেশি হয়েছে। উক্ত বসতঘর গুলোসহ প্রায় ৪০ল টাকার য়তি হয়েছে বলে তারা দাবী করেন। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি মোঃ হুমায়ুন রশিদ জানান, আমি জেলা প্রশাসকের সম্মেলন ক।ে আমাকে কেউ জানায়নি। তবে আমি মিটিং শেষে ঘটনাস্থলে যাবো।
