শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

আলীকদম সেনা জোনের উদ্দ্যেগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ

আবদুর রহমান,আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ | ০৮:৪৭ মিঃ, ডিসেম্বর ১০, ২০১৯



বান্দরবানের আলীকদমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ করেছেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফ শামীম, পিএসসি। রবিবার সকাল এগারটায় আলীকদম সেনা জোনে উপজেলার ৯টি মাদ্রাসা, ৪টি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি আবাসিক হোস্টেল, ১টি মসজিদ ও ১টি মুসলিম কল্যান সংস্থাসহ ৪জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে নগদ ৮৮ হাজার ৪শ ৬২ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। নগদ অর্থ প্রদানকালে আরো উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর সাজ্জাদ হোসেন ও জোনাল স্টাফ অফিসার মেজর মোস্তাক আহমেদ। নগদ অর্থপ্রদান শেষে সেনা জোনের জোন কমান্ডার সাইফ শামীম পিএসসি বলেন, আমরা প্রতি মাসে এসব বিদ্যালয়গুলোকে এই পরিমান অর্থ সহায়তা প্রদান করে আসছি। আলীকদম সেনা জোন সব সময় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছে। যার ফলে আলীকদমে সর্বদা আলীকদমে শান্তি ও সম্প্রীতি বজায় রয়েছে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.