শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত গার্লস গাইডস্ এর স্থানীয় ডে-ক্যাম্প

 এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ | ১০:০৮ মিঃ, সেপ্টেম্বর ২৭, ২০১৯



 

নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে গার্লস গাইডস্ এর স্থানীয় ডে-ক্যাম্প ও তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্লস্ গাইড এসোসিয়েশন ঠাকুরগাঁও সদর এর আয়োজনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় ডে-ক্যাম্প ও তাবু জলসা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ গার্লস্ গাইড এসোসিয়েশন ঠাকুরগাঁও সদর এর স্থানীয় কমিশনার রহিমা চৌধুরীরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস্ গাইড এসোসিয়েশন রংপুর অঞ্চলের আঞ্চলিক সম্পাদিকা সৈয়দা খালেদা আখতার।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস্ গাইড এসোসিয়েশন রংপুর অঞ্চলের কোষাধ্যক্ষ ওয়ালেদা বেগম ও বাংলাদেশ গার্লস্ গাইড এসোসিয়েশন ঠাকুরগাঁওয়ের জেলা কমিশনার মোছা: হাসিনা বেগম।এছাড়াও বাংলাদেশ গার্লস্ গাইড এসোসিয়েশন ঠাকুরগাঁও এর বিভিন্ন ইউনিটের সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন। গার্লস গাইডস্ এর স্থানীয় ডে-ক্যাম্প ও তাবু জলসা অনুষ্ঠানে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের গার্লস্ গাইডের শিক্ষার্থীরা সহ জেলার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের গার্লস্ গাইডের দেড় শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ডে-ক্যাম্পের কার্যক্রমের শুভ উদ্বোধনের পর দিনব্যাপি নাচ-গান, অভিনয় সহ সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে তাবু জলসার সমাপ্তি হয়।

Designed & Developed by TechSolutions Plex Ltd.