খুলনায় আন্তর্জাতিক- তথ্য- দিবস- পালিত
। স্বপন কুমার রায় খুলনাজেলা প্রতিনিধি। | ০৭:০২ মিঃ, সেপ্টেম্বর ২৮, ২০১৯
'তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পালিত হয় 'আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, ২০১৯'। এ লক্ষে এক বর্ণাঢ্য র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।অনু্ষ্ঠানে আলোচকরা বলেন, দেশের উন্ন্রয়নের জন্য তথ্যের ্রঅবাধ প্রবাহ প্রয়োজন।তথ্য জানার অধিকারের মধ্য দিয়ে দেশ দুর্নীতি মুক্ত হবে।তথ্য অধিকার বাস্তবায়নে সরকারি দপ্তরের পাশাপাশি সুশীল সমাজ,জনগন ও গনমাধ্যম কে কার্যকর ভুমিকা পালন করতে হবে আলচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার ভারপ্রাপ্ত জেলাপ্রশাসক মোঃইকবাল হোসেন।সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলাপ্রশাসক( সার্বিক)জনাব
জিয়াউর রহমান।আলোচনা সভায় বিশেষ ্অতিথির বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক নিভা রাণী পাঠক। তথ্য অধিকার বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন খুলনার সনাক সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির। অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ ও সনাক সদস্য এ্যাডভোকেট কুদরত-ই-খুদা। স্বাগত জানান খুলনা সনাকের সহসভাপতি এ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু।এর আগে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে স্কুল শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। খুলনা জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।( তথ্যবিবরনী পিআইডি খুলনা)।
