শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

ভরণপোষণের খরচ থেকে বাঁচতে মেয়েকে পানিতে চুবিয়ে হত্যা, বাবা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | ০৬:৪০ মিঃ, জুন ২৫, ২০২৩



ফেনীর দাগনভূঞা উপজেলায় পুকুরে চুবিয়ে জান্নাতুল আরিফা আক্তার (৯) নামের এক শিশুকে হত্যা করেছেন আপন বাবা। শনিবার (২৪ জুন) দিবাগত রাতে পুলিশ এ ঘটনায় ঘাতক বাবা টিপু মিয়াকে (৩৭) আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য বের হয়ে আসে।

গ্রেফতার টিপু মিয়া দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জয় নারায়ণপুর গ্রামের কবির আহমেদের ছেলে। তিনি পেশায় অটোরিকশার চালক।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালের দিকে পারিবারিক কলহের জের ধরে টিপু মিয়ার সঙ্গে তার স্ত্রী রোমানা আক্তারের বিচ্ছেদ ঘটে। ওই সময়ে জান্নাতুল আরিফা আক্তারের বয়স ছিল ৯ মাস। পরে টিপু মিয়া আবার বিয়ে করলে সেখানে আরও ২ মেয়ের জন্ম হয়। প্রথম সংসারের মেয়ের ভরণপোষণ ও দ্বিতীয় সংসারের ব্যয় নির্বাহ করতে গিয়ে অতিষ্ঠ হয়ে পড়েন স্বল্প আয়ের টিপু মিয়া।

১৮ জুন টিপু তার মেয়ে আরিফাকে নিজের বাড়িতে বেড়াতে নিয়ে আসেন। ২১ জুন বিকেলে বাড়ির পাশে পুকুরে গোসল করানোর কথা বলে নিজ মেয়ে আরিফাকে পানিতে ডুবিয়ে হত্যা করেন টিপু। পরে আরিফাকে পাওয়া যাচ্ছে না বলে এলাকায় মাইকিং ও নানা প্রচারণা চালান স্বজনরা। এক পর্যায়ে পুকুরে আরিফার মরদেহ ভেসে ওঠার পর প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে সন্দেহ হয় পুলিশের। এ সময় মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, ঘটনার পর থেকে আরিফার বাবা আত্মগোপনে চলে যান। শনিবার দিবাগত রাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি মেয়ের ভরণপোষণ দেওয়া থেকে বাঁচতে নিজ হাতে মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যা করেছেন বলে জানান।

এ ঘটনায় নিহত আরিফার মা রোমানা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। রোববার বিকেলে ঘাতক বাবা টিপু মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.