শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ | ০৮:০০ মিঃ, সেপ্টেম্বর ২৫, ২০১৯



 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁও জেলা শ্রমিকদল। বুধবার দুপুরে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শ্রমিকদল ও জেলা বিএনপির শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহন করেন। এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি সুলতান ফেরদৌস নম্র চৌধুরী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদৎ হোসেন সহ শ্রমিকদল ও জেলা বিএনপির নের্তৃীবৃন্দ। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জনাব আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো. আনছারুল হক, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য জনাব মো. জাফরুল্লাহ্, অধ্যাপক জনাব মো. দেলোয়ার হোসেন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রমিক দলের সকল পর্যায়ের নেতা, কর্মী ও সদস্যবৃন্দ।বক্তরা বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.