শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

ফতোয়া দিয়ে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবীতে কচুয়ায় হেজবুত তওহীদের সংবাদ সম্মেলন

ওমর ফারুক সাইম, কচুয়া॥ | ১০:২৯ মিঃ, সেপ্টেম্বর ১৯, ২০১৯



অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উস্কানী ও ফতোয়া দিয়ে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে হেজবুত তওহীদ সংবাদ সম্মেলন করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কচুয়া প্রেসক্লাবের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 
কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- হেজবুত তওহীদ চাঁদপুর জেলা সভাপতি হোসনে মোবারক আজাদ। লিখিত বক্তব্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়ে হোসনে মোবারক আজাদ বলেন, ক্রমাগত হুমকির প্রেক্ষিতে কয়েক জেলায় আমরা মামলা দায়ের করেছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ আইন সবার জন্যে সমান। আলেম-ওলামা হলেই কেউ আইনের উর্ধ্বে উঠে যায়না। আমাদের দাবি, আইসিটি আইন লঙ্ঘনকারী, ওয়াজে অপপ্রচারকারী ও হুমকিদানকারী যে কোন ব্যক্তিকে এবং ইতিপূর্বে দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। সংবাদ সম্মেলনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- হেজবুত তওহীদ চাঁদপুর জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক মফিজুল ইসলাম বাবুল। এসময় কচুয়া প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 


Designed & Developed by TechSolutions Plex Ltd.