শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

হবিগঞ্জে স্বামী-স্ত্রীসহ এক পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক | ০৮:০৯ মিঃ, মার্চ ২৩, ২০২৩



হবিগঞ্জের চুনারুঘাটে স্বামী, স্ত্রী ও এক সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধারের পর সেগুলো ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

মৃতরা হলেন, ওই গ্রামের আব্দুল হকের পুত্র সূর্যল হক (৪৫), তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫)ও পুত্র ইয়াছিন (১০)। 

আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ বলেন, খবর পেয়ে আমি স্থানীয় মেম্বারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এখনই বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না কিভাবে ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী, স্ত্রী ও এক সন্তানের মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে স্ত্রী ও সন্তানের মরদেহ ছিল ঘরে এবং স্বামীর মরদেহ গাছে ঝুঁলছিল। ধারণা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে খুন করে নিজে আত্মহত্যা করেছেন। 

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি বলেন, পরিবারটি অর্থনৈতিকভাবে অস্বচ্ছল ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, সূর্যল হক তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। বিষয়টি নিয়ে জেলা পুলিশসহ একাধিক তদন্ত সংস্থা কাজ করছে। 


Designed & Developed by TechSolutions Plex Ltd.