শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

কচুয়ায় ঝুকিপূর্ণ বিদ্যুতের তার ॥ দূর্ঘটনার আশংকা

জিসান আহমেদ নান্নু, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥ | ০৬:৫৫ মিঃ, সেপ্টেম্বর ২৫, ২০১৯



          চাঁদপুরের কচুয়ার সাচার বড় ব্রীজ সংলগ্ন ৪ প্লেন সিঙ্গেল পেজ বিদ্যুতের খোলা (এইচটি) মেইন লাইন ঝুকিপূর্ণ অবস্থায় স্থাপন রয়েছে। যে কোন সময় প্রাণহানীসহ বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী। 
     জানা গেছে, কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের পশ্চিম পাশে ২০০০ সালের তৎকালীন সময়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, কচুয়া জোনের আওতায় বিদ্যুৎ লাইনটি নির্মাণ করা হয়। ওই সময় নির্মাণাধীন লাইনের নিচের জমি নিচু হওয়ায় জমির মালিক প্রবাসী মোঃ কবির হোসেন মাটি ভরাট করায় বর্তমানে লাইনটি মাটি থেকে ১ ফুট সমতল (কাছাকাছি) হয়ে যায়। ফলে যে কোন সময় দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। 
স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের ওই লাইনটি জরুরী ভিত্তিতে না সরালে বাড়ীঘর নির্মানে বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি জরুরী ভিত্তিতে বিদ্যুতের লাইনটি সরানো এখন সময়ের দাবী। 
এলাকাবাসী আরো জানান, লাইনটি দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ণ হওয়ায় তা সরিয়ে নিলে পল্লী বিদ্যুতের কোন অসুবিধা হবে না বরং সরকার রাজস্ব আয় হবে বলেও এলাকাবাসী দাবী করেন।
এ ব্যাপারে কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জাহাঙ্গীর আলম জানান, মাটি ভরাটের ফলে বিদ্যুতের তার মাটির সমতল হওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে খোজ খবর নিয়ে তার সরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

ছবি: কচুয়ার সাচারে এ ভাবেই মাটি সংলগ্ন ঝুকিপূর্ন পল্লী বিদ্যুতের তার ।
 


Designed & Developed by TechSolutions Plex Ltd.