শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বরিশালের আগৈলঝাড়া তিন করোনা রোগী সনাক্ত

বি এম মনির হোসেন স্টাফ রিপোর্টা | ০৭:২৫ মিঃ, জুন ২, ২০২০



বরিশালের আগৈলঝাড়ায় নতুন করে তিন জনের করোনা ভাইরাসে আক্রান্তর খবর পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তর সংখ্যা দাড়ালো ৬জনে। নতুন আক্রান্ত ওই তিন ব্যাক্তির বাড়ি লকডাউন করে হোম আইস্যুলেশনের মাধ্যমে আক্রান্তকারী ব্যক্তিদের চিকিৎসা প্রদান করার কথা জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন মঙ্গলবার দুপুরে জানান, করোনা ভাইরাস নমুনা পরীায় উপজেলায় তিন ব্যক্তির আক্রান্তর খবর নিশ্চিত করেছে বরিশাল শেবাচিম হাসপাতাল। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা সবাই পুরুষ। এদের মধ্যে রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে একজন, গৈলা ইউনিয়নের নীমতলা গ্রামে একজন ও রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে একজন রয়েছেন। এর আগে উপজেলায় এক নারী চিকিৎসকসহ মোট তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারা চিকিৎসা গ্রহন করেছেন। ডা. বখতিয়ার আল মামুন আরও বলেন, আক্রান্ত ব্যাক্তিদের বাড়ি লকডাউন করতে সংশ্লিষ্ট প্রশাসনকে বলা হয়েছে। তারা লকডাউন করার পরে ওই বাড়িতেই আইস্যুলেশনের মাধ্যমে তাদের চিকিৎসা প্রদান করা হবে। থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্ত তিন ব্যাক্তির বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.