শিরোনাম
"আগৈলঝাড়ায় ইয়াবা ব্যবসায়ী মিন্টু খলিফা গ্রেফতার
বি এম মনির হোসেন স্টাফ রিপোর্টার | ০৪:৪৯ মিঃ, অক্টোবর ২, ২০১৯
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের হেলিপ্যাড থেকে কালুপাড়া গ্রামের মৃত মতি খলিফার ছেলে ইয়াবা ব্যবসায়ী মিন্টু খলিফাকে ১১পিস ইয়াবাসহ মঙ্গলবার রাতে এসআই নাসির উদ্দিন গ্রেফতার করে। রাতেই এসআই নাসির উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করেন, যার নং-১(১-১০-২০১৯)। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী মিন্টুকে বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
