নারী দিবস
নারী নেত্রী, লেখিকা ও কবি জান্নাতুল ফেরদৌসী | ০৭:১৭ মিঃ, মার্চ ১৬, ২০১৮
নারী দিবস।
নারী নিরবে হজম করে
সমাজের সব অনিয়ম অত্যাচার।
সংসার নামক নৌকোর হাল
মাঝি মাল্লা গুন পাল
টানতে টানতে ক্লান্ত এবার
তবুও ক্ষমা নেই তার।
নারীর সম্মান মর্যাদা অধিকার,
সে তো শুধু লোক দেখানো
মন ভোলানো শান্তনা মাত্র
কত নির্মম নিষ্টুর নিদারুণ
নির্যাতন প্রতিদিন প্রতিক্ষন মুহুর্মুহু। মায়া মমতা বিহিন।
কত সময় দুর্সময় করতে হয় পার, কে রাখে কার খবর।
তবুও ফুলের কাছে জলের কাছে,কার না জেতে ইচ্ছে করে।
সৌরব গৌরব সকলের কামনা।
ক,জন নারী পায় প্রকিত সসম্মাননা?
অথচ স্বপ্নের এ পৃথিবী সবার
জন্ম মৃত্যু একই নিয়মে
বেড়ে উঠা গড়ে উঠা
একই নিয়মে হওয়ার কথা
তবে কেন এত বৈষম্য?
ধন্য পিতা ধন্য মাতা
সমমান দুজনার সমান সমান
ফুল পাখি লতা পাতা
সবুজ শ্যামল সোনালী কথা।
নারীর জীবন ছেঁড়া কাঁথা
ছাই ফেলতে ভাংগা কুলা
ধান ভানতে ঢেকির গুলা
নারীর এমন ধন্য জীবন
ঘরে বাইরে করে কাজ
নারী মুক্তি হবে আজ
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
