কচুয়ায় এ্যাড: জাহাঙ্গীর আলমের বিবাহত্তোর ও বৌ- ভাত সংবর্ধনা অনুষ্ঠিত।
মো: আকাশ মিয়াজী | ০৮:৫৫ মিঃ, জুন ১৭, ২০১৯
চাঁদপুরের কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামের বাসিন্দা মো. সাহেব আলীর কনিষ্ঠ ছেলে ঢাকা জজ কোর্টের তরুণ আইনজীবি মো. জাহাঙ্গীর আলম ও একই গ্রামের হাজী মো. বাবুল মুন্সীর জৈষ্ঠ্য মেয়ে, কনে তামীম আক্তার মীমের শুভ বিবাত্তোর বৌ-ভাত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত (৭ জুন) দুপুরে উপজেলার মেঘদাইর গ্রামের কনের পিত্রালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’ উপস্থিত ছিলেন। তিনি বর-কনের দাম্পত্য জীবনের জন্যে শুভ কামনা করেন।
এসময় ঢাকা আইনজীবি সমিতির সাবেক যুগ্ম সাধারন সম্পাদকও নিউলা ঢাকা বারের সভাপতি অ্যাড. মো. কামাল হোসেন পাটওয়ারী, সিনিয়র অ্যাডভোকেট মো. দেলোয়াল হোসেন পাটওয়ারী কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ভাইস চেয়ারম্যান মাহবুব আলম সহ দু’পরিবারের আত্মীয় স্বজন, সাংবাদিক, আইনজীবি, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকার বিভিন্ন শ্রের্নী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বর ও কনে তাদের নতুন দাম্পত্য জীবনে সুখী হতে সবার কাছে দোয়া চেয়েছেন।
