শিরোনাম
৭ই মার্চ
কবিও লেখিকা জান্নাতুল ফেরদৌসী | ০৯:৫১ মিঃ, মার্চ ১৩, ২০১৮
৭ই মার্চ ডাক দিলেন স্বাধীনতার।
স্বপ্নের বিজ বোনা, আরো আগে তার।
নির্মম নির্যাতন পৈশাচিক অত্যাচার,
সংগ্রামী মানুষ ছেড়ে দিল সংসার-
ছুটে গেলো মুক্তি যুদ্ধের ময়দানে,
মা মটি মানুষের সম্মানে।
যুদ্ধ-যুদ্ধ কাল,১৯৭১ সাল
উত্তাল মার্চ রক্তাক্ত প্রান্তর।
পরাধীন আকাশে মুক্তির স্লোগান।
উর্দাকাশে আঙ্গুল মানুষের সমান,
বজ্রকন্ঠে জালাময়ী ভাষন।
" আর যদি একটা গুলি চলে....
এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম.!
জ্বলে উঠলো বীর বাঙ্গালী
আত্মার ভিতরে মুক্তির আবেদন
স্বাধীনতার জন্য আমৃত্যু পণ।
যার যা কিছু ছিল তা নিয়েই হলো শুরু-
তুমিই ছিলে সেদিনের গুরু।
আজ তুমি জাতীর পিতা,
বিশ্বের ইতিহাসে বিশ্ব নেতা।
সেদিনের আহবান; স্বাধীনতার সোপান!
বীর বাঙ্গালীর দান; লাল সবুজের মান।
উর্দে রবে, বিশ্ব মানচিত্রে বহমান-
বীরের বিজয়ী পতাকা চির অম্লান।
