শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

ক্যাটরিনা-করণের সম্পর্কে ফাটল!

বিনোদন ডেস্ক | ০৮:৩৫ মিঃ, জুলাই ১৯, ২০২৩



ক্যাটরিনা কাইফ-বিজয়ের ‘মেরি ক্রিসমাস’-এর মুক্তির দিন আগামী ১৫ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। আর ওই দিনই মুক্তি পাচ্ছে করণ জোহরের প্রযোজনা সংস্থার সিনেমা ‘যোধা’। 

১৬ জুলাই ক্যাটরিনা কাইফের জন্মদিনেই সিনেমার নির্মাতারা ‘ক্রিসমাস’ মুক্তির দিন ঘোষণা করেছেন। আর এতেই চটেছেন করণ জোহর!

ক্যাটরিনা কাইফ ও তার ‘মেরি ক্রিসমাস-এর টিমকে ইঙ্গিত করেই বেশ কড়া কথা শোনালেন করণ। কিন্তু প্রশ্ন উঠছে, ‘ক্রিসমাস’ ও ‘যোধা’র মুক্তির দিন নিয়ে টক্করের কারণে কি করণ-ক্যাটরিনার সম্পর্কের অবনতি ঘটবে! 

সরাসরি না বললেও করণ জোহরের বক্তব্য, ‘একটা ফোন করে জানানোর সৌজন্যটুকু নেই। একই দিনে দুটি ছবির মুক্তি নির্মাতা ও প্রযোজকদের জন্য কতটা লাভজনক জানি না!’ 

তিনি বলেন, ‘একে তো বক্স অফিসের এই হাল, তার উপর একসঙ্গে পরিস্থিতির মোকাবিলা না করলে মুশকিল!’

নাম না করে পোস্ট করলেও বুঝে নিতে অসুবিধা হয় না যে মেরি ক্রিসমাসের টিমের উদ্দেশ্যেই এ কথাগুলো বলেছেন করণ জোহর। সমালোচকরাও তো ছাড়ার পাত্র নন। শুরু হয় মন্তব্য। করণকেও মনে করিয়ে দেন তার কৃতকর্মের কথা। 

একজন লিখেছেন, আপনি ভুলছেন কী করে অজয় দেবগনের ‘শিবায়’-এর সঙ্গে একই দিনে আপনিও ছবি রিলিজ করেছিলেন। কেউ লিখেন, শাহরুখের ‘জিরো’ মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে ‘সিম্বা’ রিলিজ করেছেন। বক্স অফিসে এই টক্কর তো সাধারণ বিষয়।

কামাল আর খান প্রথমে টুইট করেছিলেন করণ জোহর ‘শিবায়’-এর ব্যবসা নষ্ট করতে ইচ্ছা করেই একই দিনে সিনেমা মুক্তি দিয়েছেন। যার প্রতিক্রিয়ায় কাজল লিখেছিলেন, ‘শকিং’। পরে করণ আবার তার বইতে স্বাকীর করেন, একটা টুইট তার আর কাজলের ২৫ বছরের সুসম্পর্ক নষ্ট করে দেয়। যদিও পরে তাদের সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়।

‘যোধা’ সিনেমায় অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা, দিশা পাটানি এবং রাশি খান্না। অন্যদিকে ‘ক্রিসমাস’ শ্রীরাম রাঘবন পরিচালিত একটি ডার্ক কমেডি থ্রিলার। 

এতোসবের মধ্যে জন্মদিন উদযাপনের জন্য স্বামী ভিকি কৌশলের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন ক্যাটরিনা কাইফ।


Designed & Developed by TechSolutions Plex Ltd.