শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

আমিরের সেই বিদেশি প্রেমিকা আবারও ফিরছেন বলিউডে

বিনোদন ডেস্ক | ০৬:৩৭ মিঃ, জুলাই ৮, ২০২৩



বলিউডের কালজয়ী সিনেমা আমির খানের ‘লগান’ দেখেননি, এমন সিনেমাপ্রেমী হয়ত কমই আছেন। এই সিনেমার ভিনদেশি চরিত্র ‘এলিজাবেথ’ কে নিশ্চই মনে আছে! যিনি কিনা ভারতীয় যুবক ‘ভূবন’ আর্থাৎ আমির খানকে ভালোবেসে ফেলেছিল। আমিরের সেই বিদেশি প্রেমিকা ব্রিটিশ অভিনেত্রী রেচেল শেলি দীর্ঘ ২২ বছর পর আবারও ফিরছেন বলিউডে। সুদীপ শর্মা পরিচালিত ওয়েব সিরিজ ‘কোহরা’-তে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এই সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক সুদীপ শর্মার হাত ধরে বলিউডে ফিরছেন ‘লগান’-এর বিদেশি আভিনেত্রী রেচেল শেলি। তার ওয়েব সিরিজ ‘কোহরা’-তে রেচেল শেলিকে নেওয়ার বিষয়ে পরিচালক সুদীপ শর্মা বলেন,‘আমি এমন কোনও ব্রিটিশ অভিনেত্রীকে চেয়েছিলাম, যিনি ভারতীয় শ্যুটিং স্টাইল, কাজকর্মের সঙ্গে পরিচিত।’ এছাড়া আমার ওয়েব সিরিজের বাজেটও কম ছিল। তাই নামী, ভীষণ খ্যতনামা কাউকে নেওয়া সম্ভব ছিল না। আর যেহেতু রেচেল এখানে আগে কাজ করেছেন, তাই ওর কাছেই এই কাজের প্রস্তাব রেখেছিলাম। আর উনি যেহেতু লগানে কাজ করেছেন, তাই জানেন যে এখানে শ্যুটিংয়ে কেমন পাগলামো চলে।

 

থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজটির শ্যুটিং হয়েছিল কোভিড পিরিয়ডে। রেচেল ছাড়াও এতে অভিনয় করছেন সুবিন্দর ভিকি, বরুন সোবতি, বরুণ বাদোলা, হারলিন শেঠি এবং মনীশ চৌধুরীর মতো অভিনেতারা। ১৫ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘কোহরা’। 

‘লগান’ ছাড়াও দ্য কলিং, ’লাইটহাউস সহ বহু ইংরাজি সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী রেচেল শেলি।


Designed & Developed by TechSolutions Plex Ltd.