শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

নাঈমকে পরিবারের কাছে তুলে দিতে পেরে অনেক ভালো লাগছে: রত্না

নিজস্ব প্রতিনিধি | ০৯:১৪ মিঃ, মার্চ ১, ২০২৩



ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা রত্না। এবার তিনি আলোচনায় এসেছেন মানবিকতার জন্য।  সম্প্রতি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে মা-বাবার কাছে পৌঁছে দেন তিনি। 

রত্না তখনকার একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায়- কিশোর নাঈমকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা।

রাজধানীর বনশ্রীতে ‘ওয়েস্টার্ন লাউঞ্জ’ নামে একটি রেস্টুরেন্ট রয়েছে অভিনেত্রী রত্না কবিরের।  গত ২৬ ফেব্রুয়ারি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর নাঈমকে দেখা যায় সেখানে। 

বুদ্ধিপ্রতিবন্ধীর বিষয়টি জানার পর সেখানে হাজির হন তিনি। নাঈমকে নিয়ে বাসায় ফেরেন রত্না।  তাকে নিজ হাতে গোসল করিয়ে খাবার খাওয়ান। এরপর কিশোরের পরিবারকে খুঁজে দেওয়ার জন্য যোগাযোগ করেন খিলগাঁও থানায়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানতে পারেন নাঈমের মা-বাবা খিলগাঁওয়ের সিপাহীবাগে থাকেন। পরে নাঈমকে সঙ্গে নিয়ে তার পরিবারের কাছে ছুটে যান রত্না। পরিবারের কাছে বুঝিয়ে দেন তাদের সন্তানকে।

রত্না বলেন, ‘নাঈমের পরিবারের খোঁজ করেছি শুধুই নিজের দায়িত্ববোধ থেকে। তাকে তার পরিবারের কাছে তুলে দিতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে।’


Designed & Developed by TechSolutions Plex Ltd.