শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

পুত্রের ‘লিভ-ইন’ সম্পর্ক নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক | ০৭:০০ মিঃ, জুলাই ৬, ২০২৩



টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তি জীবনে ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় কোনো মেয়ের সঙ্গে ‘লিভ-ইন’ (বিয়ে ছাড়া একসঙ্গে বসবাস) করলে মোটেই আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই বলেন। তার মতে, জীবনটা সবার উপভোগ করা উচিত।

সদ্যই ‘আমি আমার মতো’ শিরোনামের একটি সিনেমার কাজ শুরু করেছেন শ্রাবন্তী। এতে তার চরিত্রের নাম সায়নি, যে লন্ডনে প্রেমিকের সঙ্গে ‘লিভ-ইন’ করে।

এ প্রসঙ্গের সূত্র ধরে প্রশ্নকর্তা তার কাছে জানতে চান, তার ছেলে যদি এ ধরনের সম্পর্কে জড়ায় তাহলে মেনে নেবেন কি না! শ্রাবন্তী কোনো রাখঢাক না রেখে সোজাসাপ্টা বলেন, একদম ওকে। আমার কাছে এসব কোনো ব্যাপার না। আই থিংক, যে যেটাতে ভালো থাকে, তার সেটাই করা উচিত।’

এদিকে অভিমন্যু কিশোর বয়স থেকেই চুটিয়ে প্রেম করছেন। তার প্রেমিকার নাম দামিনী ঘোষ। তাদের প্রেমের সম্পর্ক কয়েক বছরের। এটা মা শ্রাবন্তীও জানেন। মাঝে মাঝে তাদের দুজনকে নিয়ে অবকাশ যাপনে ভারতের বাইরে যান তিনি।

অন্যদিকে শ্রাবন্তীর তৃতীয় সংসার ভেঙেছে কয়েক বছর হলো। আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও এটা নিয়ে চলছে মামলা। এরমধ্যেই একাধিক প্রেমের গুঞ্জন শোনা গেছে তার। যদিও তা স্বীকার করেননি তিনি।


Designed & Developed by TechSolutions Plex Ltd.