শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

আপনি কি ভার্জিন? প্রশ্ন করতেই বিস্ফোরক শ্রুতি হাসান

বিনোদন ডেস্ক | ০৬:০৪ মিঃ, মার্চ ১৯, ২০২৩



সামাজিক মাধ্যমে তারকাদের হেনস্থা করা কোনো নতুন ব্যাপার নয়। হরহামেশাই ঘটে এমনটা। তারকাদের ছবি এবং পোস্টে আলটপকা মন্তব্য করার সুযোগও ছাড়েন না কেউ কেউ। মাঝে মাঝে যা শালীনতার সব মাত্রা ছাড়িয়ে যায়। ঠিক তেমনই হলো শ্রুতি হাসানের সঙ্গেও।

ভারতের দক্ষিণী সিনেমার এই নায়িকা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। লাইভের পাশাপাশি প্রশ্নোত্তর সেশনও করেন। সম্প্রতি সেখানেই এক নেটগেরিক তার কাছে প্রশ্ন রাখেন, ‘আপনি কি ভার্জিন?’ জবাবে শ্রুতি লেখেন, ‘বানান আমার বন্ধু বানান। তুমি যদি নোংরা বা অদ্ভুত হতে চাও, তার আগে বানান শিখে আসো।’

প্রসঙ্গত, শ্রুতিকে কটাক্ষ করা সেই ব্যক্তি ‘virgin’-এর পরিবর্তে লিখেছিলেন ‘verjain’। যেটা ভুল বানান।

তবে বেশ কিছু ভালো প্রশ্নও পেয়েছিলেন শ্রুতি। একজন জিজ্ঞেস করেন, প্রেমিক শান্তনু হাজারিকার কোন গুণ তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। অভিনেত্রী জবাব দেন, ‘তার শিল্প’। শ্রুতিকে তার প্রথম ক্রাশ সম্পর্কে প্রশ্ন করা হলে জবাবে আসে মার্শাল আর্ট কিংবদন্তি ব্রুস লির নাম।

একজন আবার তাকে কটাক্ষ করেন বড় ঠোঁট নিয়ে। যার জবাবে শ্রুতি লেখেন, ‘আপনি এটাকে কীভাবে মাপেন?’

অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা কমল হাসান এবং অভিনেত্রী সারিকা ঠাকুরের মেয়ে শ্রুতি হাসান। হিন্দি সিনেমা লাক নিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর ‘হে রাম’-এ অতিথি চরিত্রে অভিনয় করেন। তবে হিন্দির থেকে তেলেগুতেই বেশি কাজ করেছেন শ্রুতি।

এই নায়িকাকে শেষবার বলিউডে দেখা গেছে ‘গব্বর ইজ ব্যাক’, ‘ওয়েলকাম ব্যাক’-এর মতো ছবিতে। সিনেমার পাশাপাশি বর্তমানে ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি। পাশাপাশি শ্রুতি একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক গায়িকা। তার একটি নিজস্ব মিউজিক ব্যান্ড রয়েছে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.