শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বেবি বাম্প দেখিয়েই র‌্যাম্পে হাঁটলেন অন্তরা

বিনোদন ডেস্ক | ০৫:৫৮ মিঃ, মার্চ ১১, ২০২৩



গর্ভবতী অবস্থায় বেবি বাম্প দেখিয়েই র‌্যাম্পে হাঁটলেন মডেল-অভিনেত্রী অন্তরা মারওয়া। অভিনেতা মোহিত মারওয়ার স্ত্রী অন্তরা ল্যাকমে শুক্রবার (১০ মার্চ) ফ্যাশন উইকে নতুন রূপে ধরা দিলেন।

অন্তরা এদিন একটি ফুল স্লিভ ক্রপ টপ পরেছিলেন। সঙ্গে পরেছিলেন স্কার্ট। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তিনি র‍্যাম্পে হাঁটেন। তার গোটা পরিবারসহ বন্ধুরা তাকে উৎসাহ জানান। তার স্বামী মোহিতও এদিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। অনিল কাপুর, বনি কাপুর এবং সঞ্জয় কাপুরের বোন রিনা মারওয়া এবং তাঁর স্বামী সন্দীপ মারওয়ার বড় ছেলে হলেন মোহিত। ‘ফাগলি’ সিনেমার মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন ২০১৪ সালে। এরপর ২০১৭ সালে তাকে ‘রাগ দেশ’ সিনেমায় সেনার ভূমিকায় দেখা গিয়েছিল।

এদিকে র‌্যাম্প শো দেখে অন্তরার দারুণ প্রশংসা করেছেন অভিনেত্রী সোনম কাপুর। সম্পর্কে সোনমের বউদি হন তিনি। অন্তরার প্রশংসা করে সোনম লেখেন, ‘আমার সুন্দরী বউদি, চাড্ডি বাড্ডি অন্তরা।’ প্রশংসা করেছেন জাহ্নবী কাপুর, অর্জুন কাপুররাও।

অন্তরা ও মোহিতের বিয়ের ছবি

ইউনাইটেড আরব অমরশাহিতে ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন মোহিত এবং অন্তরা। এদিনের অনুষ্ঠানে গোটা কাপুর পরিবার উপস্থিত ছিল। এই অনুষ্ঠানের দিনই মৃত্যু হয় শ্রীদেবীর। অনুষ্ঠানের পর দুবাইয়ের হোটেলে তার মৃত্যু হয়।

শুক্রবারের র‍্যাম্পে অন্তরা ছাড়াও অংশুলা, সোনাক্ষীসহ আরো অনেকেই হেঁটেছেন। অংশুলা পরেছিলেন একটি নীল রঙের শিমারি পোশাক। সোনাক্ষী ছিলেন এদিনের অনুষ্ঠানের শোস্টপার। তিনি একটি ব্রাউন রঙের পোশাক পরেছিলেন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.