শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বিপাশার শরীর নিয়ে আমিশার কটাক্ষ

বিনোদন ডেস্ক | ০৭:৪৩ মিঃ, জুলাই ৫, ২০২৩



এক সময় বলিউডের ‘জিসম’ সিনেমায় বিপাশা বসু ও জন আব্রাহামর রসায়ন ঝড় তুলেছিল সব বয়সীদের মধ্যেই। বিপাশার শরীরী সৌন্দর্য দেখে চোখ সরাতে পারেননি বহু পুরুষ, এমনকি নারীরাও। এই সিনেমা দেখার পর বিপাশাকে নিয়ে সেই মুগ্ধতা যেন এখনও কাটেনি অনেকের। তবে ২০০৩-এর ‘জিসম’ এর কারণে বিপাশা বসু ও আমিশা প্যাটেল এর মধ্যে তৈরি হওয়া তিক্ততাও রয়ে গেছে এখনো। আমিশা তারই রেশ ফের একবার টেনে আনলেন তার ‘গদর-২’র মুক্তির আগে । 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে আমিশা ২০০৩-এর ‘জিসম’ প্রসঙ্গে আমিশা বিপাশাকে খোঁচা দিয়ে বলেন, ‘জিসম দুর্দান্ত একটা সিনেমা। এ সিনেমার গান দারুণ, দুর্দান্ত অভিনয় সব মিলিয়ে দারুণ। কিন্তু আমার এখনো প্রশ্ন বিপাশা কেন! 

 

২০০৩-এ ‘জিসম’ সিনেমায় বিপাশাকে দেখে নাক সিঁটকেছিলেন আমিশা প্যাটেল।‘কফি উইথ করণ’-এ এসে সেসময় তিনি বিপাশার ‘নিম্নাংশ বিস্তৃত’ বলে কটাক্ষ করেছিলেন। বিপাশার জায়গায় তাকে নেওয়া হলে কী হত? এমন প্রশ্নের উত্তরে আমিশা জানিয়েছিলেন, ‘আমি কখনো এ ধরনের চরিত্রে অভিনয় করতে পারব না, কারণ আমার ঠাকুমা এসব মেনে নেবেন না।’ 

তবে আমিশার এ ধরনের মন্তব্যের মোক্ষম জবাবও দিয়েছিলেন বিপাশা। সেসময় বিপাশা বলেছিলেন, ‘সত্যি কথা বলতে কি জিসমের মতো সিনেমা করার জন্য যেধরনের শরীরী সৌন্দর্য, ব্যক্তিত্বের প্রয়োজন তা ওর নেই। ওই চরিত্রে ও এক্কেবারেই বেমানান।’ বিপশা বলেন, ‘আসলে হিপস বড় বলে আমিশা আমার প্রশংসাই করেছেন।’ বিপাশার এমন জবাবে তার সঙ্গে আসা লারা দত্তও হেসে গড়িয়ে পড়েছিলেন।

এদিকে ‘কফি উইথ করণ’-এ বিপাশার সেই মন্তব্যের প্রসঙ্গ উঠে আসলে, আমিশা বলেন, ‘আমি জানি না, বিপাশা কেন এ ধরনের কথা বলেছিলেন, তার আগে আমি বিপাশার সঙ্গে ওয়ার্ল্ড ট্যুর করেছিলাম, তখন ওর সঙ্গে আমি ভদ্র আচরণই করেছি। এছাড়া লারার সঙ্গেও যখন ছবি করি, তখনও ওর সঙ্গে ভালো আচরণ করেছি, তারপরেও ওরা আমার সম্পর্কে কেন এমন কথা বলেছিলেন, তা সত্যিই জানি না।’ 

আমিশা জানান, পরের এপিসোডে এসে ‘কফি উইথ করণ’-এ এর জবাব দিতেও বলেছিলেন করণ, তবে আমি বলেছিলাম কোনও মন্তব্য করতে চাই না। অর্জুন কাপুরের সঙ্গে আমার ওই এপিসোডে যাওয়ার কথা ছিল। তবে যাওয়াই হয়নি, কারণ অর্জুনের টাইফয়েড হয়েছিল।

২০০২ সালে ‘রাজ’ ছবির সাফল্যের পর বলিউডে আর পেছন থেকে ফিরে তাকাতে হয়নি বিপাশাকে। এই সিনেমায় বাজিমাত করেন বঙ্গসুন্দরী। তার পরের বছরই মুক্তি পেয়েছিল ‘জিসম’। 


Designed & Developed by TechSolutions Plex Ltd.