শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

এবার মুখ খুললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | ০৬:৫৯ মিঃ, মার্চ ১৫, ২০২৩



সম্প্রতি ‘বিয়াইন সাব, আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনসি’ গানের সঙ্গে নাচছিলেন নায়িকা অপু বিশ্বাস ও নায়ক নিরব। নাচের শেষ অংশে অপুকে কোলে তোলার চেষ্টা করেন নিরব। অপুকে কোলে নিতে গিয়ে মঞ্চের ওপর ফেলে দেন। নিরব নিজেও পড়ে যান। আর এই দৃশ্যের ভিডিও হুহু করে ভাইরাল হয়ে পড়ে।

এর আগে বিষয়টি নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক নিরব। এবার অপু বিশ্বাস জানালেন, নেটিজেনদের কটাক্ষে মোটেও বিচলিত নন তিনি।
 
অপু বিশ্বাস বলেন, দুর্ঘটনাবশত এটা হয়েছে। স্টেজে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গেই আমরা আবার নাচ শুরু করি। কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বিষয়টি ভাইরাল হয়ে গেছে। এমনকি আমি যেখানে জিম করি সেখানে অনেকেই জিম করেন। সবার সঙ্গে কথা বলা বা আলাপ করা হয়ে ওঠে না। আজ সকালে এক আন্টি আমাকে দেখতে আসেন। তিনি এসেই আমাকে খুঁজছিলেন।

Apu Biswas

অপু বিশ্বাস বলেন, ‘এখানে আমি বা নিরব কোনো অপরাধ করিনি। দুর্ঘটনা সব সময়ই দুর্ঘটনা। অনেকেই ফোন করে আমার খোঁজখবর নিয়ছেন- অসুস্থ কি না জানতে চেয়েছেন। এমন দুর্ঘটনা না হলে কাছের মানুষদের এমন ভালোবাসা বুঝতে পারতাম না। তা ছাড়া আমার ভক্তরাও বিষয়টি নিয়ে ভালোবাসা প্রকাশ করে পোস্ট করেছেন। পড়ে গিয়ে কিছুটা অপ্রস্তুত হলেও আমি মনে করি এটা স্বাভাবিক ঘটনা। 

ঈদে ‘লাল শাড়ী’ সিনেমাটি মুক্তি পাবে। এ ছাড়া নিববের ‘ছায়া বৃক্ষ’ মুক্তির অপেক্ষায় আছে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.