শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

কোমরে লুঙ্গির ভাঁজে ১১ স্বর্ণের বার, চোরাকারবারি আটক

অনলাইন ডেস্ক, আশাটিভি নিউজ | ০৬:২৭ মিঃ, জুন ২৪, ২০২৩



চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে অভিযান চালিয়ে ১১টি স্বর্ণের বারসহ তরিকুল ইসলাম (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক তরিকুল ইসলাম দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের শুকুর আলীর ছেলে।

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণ চোরাচালানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সকালে সুলতানপুর সীমান্তের ঝাঝাডাঙ্গা গ্রামের রাস্তার পাশে অবস্থান নেয় বিজিবি। সকাল সাড়ে ১০ টার দিকে ঝাঝাডাঙ্গা গ্রামের ভেতর দিয়ে এক ব্যক্তিকে সীমন্তের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। বিজিবি সদস্যদের দেখে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাজে অভিনব কায়দায় লুকানো ৮১৬ গ্রাম ওজনের ছোট বড় ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার করা হচ্ছিল। আটক আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.