সিএমপি কমিশনার করোনায় আক্রান্ত-সুস্থ্যতায় দেশবাসীর কাছে দোয়া কামনা
মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি | ১১:১২ মিঃ, জুন ৯, ২০২০
জামালপুরের কৃতি সন্তান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান ( রিপন) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সিএমপির কমিশনার উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছিলেন আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত। আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকার পরও তিনি নিজে উপস্থিত থেকে সার্বক্ষণিক করোনা পরিস্থিতি তদারকি করে যাচ্ছিলেন। সোমবার রাতে চট্টগ্রামে করোনা পরীক্ষার ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে সিএমপির মেধাবী শীর্ষ এই কর্মকর্তার শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। সিএমপির অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) আবু বকর ছিদ্দিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কমিশনার মাহাবুবর রহমানের স্ত্রীর নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে বলে জানা গেছে। জানা গেছে, গত ৪ জুন থেকে মাহাবুবর রহমান জ্বরে ভুগছিলেন। জ্বর উঠার পর থেকে তিনি নিজ বাসাতেই আইসোলেশন এ রয়েছেন। বর্তমানে তিনি শারিরীক ও মানসিক ভাবে অনেক টা ভালো আছেন। তিনি সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। ফুটপাতের অসহায় মানুষদের নিয়ে ইফতার করে, ২৪ ঘন্টা জনগণ যাতে নির্বিঘ্নে সেবা পায় এ জন্য নিজ উদ্যোগে চালু করেছেন হ্যালো পুলিশ ( সার্ভিস) ফেসবুক আইডি,ম্যাসেঞ্জার,ফোন নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে সর্বতই সেবা দিয়ে যাচ্ছেন, করোনার পরিস্থিতিতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের আওতায় যেসব এলাকা রয়েছে সেসব এলাকায় সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের বাড়ীতে বাড়ীতে শত শত পুলিশের সহযোগীতায় খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন তিনি তার মেধা ও সুদক্ষ নেতৃত্বের ফলে পেয়েছেন দেশবাসীর প্রশংসা, এসেছেন সরকারের নজরে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা র নেতৃত্বে জিরোটলারেন্স বাস্তবায়ন (মাদক, সন্ত্রাস ও সকল অপরাধমুলক কার্যক্রম গুলো নির্মূল) সহ দেশের সেবায় কাজ করে যাবেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। এ জন্য করোনায় আক্রান্ত (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান তার সুস্থ্যতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
