শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

পরিচালকের অশ্লীল প্রস্তাব, অতীত স্মরণে হেমা মালিনী

বিনোদন ডেস্ক | ০৭:৪২ মিঃ, জুলাই ১০, ২০২৩



বলিউডের ড্রিমগার্ল তিনি। কোটি ভক্তের হৃদয়ের রানী। ষাটের ও সত্তরের দশকের সবচেয়ে প্রত্যাশিত অভিনেত্রী। তিনি হেমা মালিনী।

তাকে পর্দায় দেখতে যেমন মুখিয়ে থাকতেন দর্শকেরা, তেমনি তার সঙ্গে চলচ্চিত্র বানাতে অপেক্ষায় থাকতেন নির্মাতারাও। তবে ক্যারিয়ারের শুরুটা একটু কঠিনই ছিল অভিনেত্রীর জন্য। এমনকি কোনো এক চলচ্চিত্রের শুটিংয়ে শাড়ির পিন খুলে ফেলতেও বলা হয়েছিল তাকে! সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের সেই ঘটনা ফাঁস করলেন হেমা মালিনী।

সাক্ষাৎকারে কারো নাম উল্লেখ না করে হেমা জানান, এক পরিচালক তার কাছে  ‘অশ্লীল’ প্রস্তাব রেখেছিলেন।

হেমা বলেন, “উনি কিছু একটা দৃশ্য শুট করতে চাইছিলেন। আমি সবসময় শাড়ি পিন দিয়ে আটকে রাখতাম। উনি তা খুলতে বলায় আমি পাল্টা বলি, তাহলে তো শাড়ি নীচে পড়ে যাবে। তিনি জবাবে বলেন, হ্যাঁ, আমরা সেটাই চাই।

” যদিও পরিচালকের সেই দাবি মেনে নেননি হেমা। যার ফলে পরিচালক রাগ করেছিলেন, যা বুঝতে পারেন অভিনেত্রী। কিন্তু তাতেও নিজের জায়গা থেকে সরে যাননি তিনি।

 

1

সেই সাক্ষাৎকারে হেমা আরো জানান, রাজ কাপুর শুরুতে তার কাছে বিতর্কিত চলচ্চিত্র ‘সত্যম শিবম সুন্দরম’-এর অফার নিয়ে হাজির হয়েছিলেন। তবে চিত্রনাট্য শুনেই না করে দেন হেমা ও তার মা।

রক্ষণশীল হেমা ওই সিনেমায় কাজ করবেন না, তা ভালোভাবেই জানতেন রাজ কাপুর। পরে ওই সিনেমায় অভিনয় করেন জিনাত আমান। সিনেমাটির সাহসী দৃশ্যে জিনাতের অভিনয় আজো বলিউডের আলোচিত একটি অধ্যায়।

নিজের সুদীর্ঘ ক্যারিয়ারে ১০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন হেমা মালিনী। অভিনয় ক্যারিয়ার শেষে যোগ দেন রাজনীতিতে। ২০০৪ সালে ভারতীয় জনতা পার্টির সদস্য হন। বর্তমানে মথুরার সংসদ সদস্য তিনি। ব্যক্তি জীবনে ধর্মেন্দ্রর সঙ্গে প্রেম এবং পরবর্তীতে বিয়ে নিয়েও অনেক ঝড় পোহাতে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি সানি দেওলের পুত্র করণ দেওলের বিয়েতে হেমা ও তার পরিবারের অনুপস্থিতিও উঠে আসে আলোচনায়। তবে এসবে কান দেননি অভিনেত্রী। রাজনীতি আর সংসারের দায়িত্ব সামলাতেই ব্যস্ত তিনি। দুই মেয়ে আর নাতি-নাতনি নিয়ে দিব্বি সময় কাটাচ্ছেন। অভিনয়ের দুনিয়াকে জানিয়েছেন বিদায়।


Designed & Developed by TechSolutions Plex Ltd.