শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

অভিনেত্রী সুজাতাকে বাড়ি দিলো ঢাকা জেলা প্রশাসন

বিনোদন ডেস্ক | ০৭:২১ মিঃ, জুন ১৩, ২০২৩



উপমহাদেশের রুপালি পর্দার অন্যতম অভিনেত্রী সুজাতা আজিমকে মানবিক সহযোগিতা করেছে ঢাকা জেলা প্রশাসন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে মঙ্গলবার (১৩ জুন) সুজাতার হাতে ওয়ারী মৌজার একটি জমিসহ বাড়ির (অর্পিত সম্পত্তি) দলিল হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা প্রশাসনের আইসিটি শাখার প্রধান সায়েম ইমরান।

জানা গেছে, একসময়কার গুণী অভিনেত্রী সুজাতা আজিম বনশ্রীর একটি ভাড়া বাসায় জীবনযাপন করছিলেন। সময়ের নিষ্ঠুর পরিক্রমায় তিনি পারিবারিক জীবনে আজ অনেকটা অসচ্ছল ও অসহায়। স্থায়ী আবাসনের বিষয়ে তিনি ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। পরে সুজাতার আবাসনের জন্য একটি বাড়ি খুঁজে বের করার নির্দেশ দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। প্রশাসন ওয়ারীর লালচান মকিম লেনের ৪৩, ৪৩/২, ৪৩/৩নং দাগের সম্পত্তি দখলদারদের কবল থেকে উদ্ধার করে। সেখানে আবাসনের জন্য সুজাতাকে জমিসহ বাড়ির দলিল বুঝিয়ে দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তা, সপরিবারে চিত্রনায়িকা সুজাতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চিত্রনায়িকা সুজাতা তার আবেগঘন বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, গুণী, জ্ঞানী ও বিশিষ্টজন যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসন সব সময় কাজ করে। এ ছাড়া সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও জনকল্যাণমুখী সংগঠনগুলো সদস্যদের জন্য উদ্ধার করা খাসজমি বা অর্পিত সম্পত্তি বরাদ্দ দেওয়া হবে।

উল্লেখ্য, উপমহাদেশের রুপালি পর্দার অন্যতম গুণী অভিনেত্রী সুজাতা একাধারে চিত্রনায়িকা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। এ ছাড়া শিল্পকলার চলচ্চিত্র শাখায় অবদানের জন্য ২০২১ সালে তাকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করা হয়। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা তিন শতাধিক।


Designed & Developed by TechSolutions Plex Ltd.