শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

অবশেষে প্রেমিককে সামনে আনলেন অন্তঃসত্ত্বা ইলিয়ানা

বিনোদন ডেস্ক | ০৭:৪৭ মিঃ, জুলাই ১৭, ২০২৩



প্রেমিকের সঙ্গে ইলিয়ানা

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ মা হচ্ছেন। এ খবর তিনি গত এপ্রিলেই প্রকাশ করেছিলেন। তবে তার ভক্ত-অনুসারীরা চমকে গিয়েছিলেন। কারণ, অভিনেত্রী এখনও বিয়ে করেননি। যদিও আধুনিক এই সময়ে সন্তান ধারণের জন্য বিয়েটাকে আবশ্যিক মনে করা হয় না। তবু সাধারণ দর্শকের মনে প্রশ্ন, কৌতূহল কাজ করছিল। এ কারণে সোশ্যাল মিডিয়ায় ইলিয়ানাকে কটাক্ষও করেছেন অনেকে।

মাস তিনেক পর অবশেষে প্রেমিকের ছবি প্রকাশ্যে আনলেন ইলিয়ানা। সোমবার (১৭ জুলাই) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে তার সঙ্গে এক পুরুষকে দেখা গেছে। তারা দুজনেই বেশ হাসিখুশি ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন। ছবির ক্যাপশনে ইলিয়ানা লিখেছেন, ‘ডেট নাইট’।

অবশ্য ছবি প্রকাশ করলেও প্রেমিক সম্পর্কে কোনও তথ্যই জানাননি ইলিয়ানা। এমনকি তার নামও খোলাসা করেননি ‘বারফি’ তারকা।

গেলো মাসে প্রেমিকের একটি অস্পষ্ট ছবি শেয়ার করেছিলেন ইলিয়ানা। সেই সঙ্গে সন্তানের বাবা প্রসঙ্গে নেটিজেনদের সমালোচনার জবাব দেন তিনি। লম্বা সেই বার্তায় তুলে ধরেন, মাতৃত্ব কতটা সুন্দর আর পবিত্র অনুভূতি।

ইলিয়ানা বলেছেন, ‘অন্তঃসত্ত্বা হওয়া খুব সুন্দর আশীর্বাদ। আমি কখনও ভাবিনি যে এই অভিজ্ঞতা প্রাপ্তির মতো এতটা ভাগ্যবান হবো। এজন্য নিজেকে এখন খুব ভাগ্যবান মনে হচ্ছে। নিজের ভেতরে আরেকটা প্রাণ বেড়ে ওঠার অনুভূতি কত অসাধারণ, তা আসলে বলে বোঝাতে পারছি না।’

Ileana-DCruz

ইলিয়ানা ডি’ক্রুজ

ওই পোস্টে প্রেমিকের প্রশংসায় ইলিয়ানা বলেছিলেন, ‘এই অসাধারণ মানুষটি আমাকে মানসিকভাবে শক্ত রেখেছে। পাশে ঢাল হয়ে দাঁড়ায়। যখন আমার কান্না মুছে দেয়, নানা কৌতুকে হাসায়। কিংবা শুধু আমাকে জড়িয়ে ধরে, যখন সে জানে এটাই ওই মুহূর্তে আমার প্রয়োজন। তাই কোনও কিছুই আর কঠিন মনে হচ্ছে না।’

প্রসঙ্গত, ইলিয়ানা ডি’ক্রুজকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘দ্য বিগ বুল’ সিনেমায়। এছাড়া সম্প্রতি তাকে গায়ক বাদশার ‘সাব গাজাব’ শিরোনামের একটি গানে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ ও ‘লাভারস’ নামের দুটি সিনেমা।


Designed & Developed by TechSolutions Plex Ltd.