শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

নতুন সম্পর্কে জড়িয়েছেন শাকিরা!

অনলাইন ডেস্ক | ০৬:২৭ মিঃ, জুন ৮, ২০২৩



পপ তারকা শাকিরা স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কের ইতি টানেন গত বছর। এবার গুঞ্জন উঠেছে নতুন সম্পর্কে জড়িয়েছেন ‘পপ সম্রাজ্ঞী’ শাকিরা। সম্প্রতি তার বর্তমান প্রেমিকের সঙ্গে ক্যামেরাবন্দী হন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বখ্যাত ফর্মুলা ওয়ান ব্যক্তিত্ব লুইস হ্যামিল্টনের সঙ্গে শাকিরার ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। জানা যায়, রোববার মায়ামিতে ফর্মুলা ওয়ান রেসে অংশ নেন লুইস। রেস শেষে শাকিরার সঙ্গে ডিনার করতে দেখা যায় এই ব্রিটিশ তারকাকে।

তবে এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার লুইসের সঙ্গে দেখা গেছে শাকিরাকে। স্প্যানিশ গ্রাঁ প্রি-তে দ্বিতীয় স্থানে রেস শেষ করেন লুইস। সেই সাফল্য উদযাপনে বন্ধুদের পক্ষ থেকে বিশেষ পার্টির আয়োজন করা হয়। সেখানেও লুইসের পাশে ছিলেন শাকিরা। 

২০১১ সালে পিকের সঙ্গে সম্পর্কে জড়ান শাকিরা। পরবর্তীতে পিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন ‘ওয়াকা ওয়াকা’র গায়িকা। গত বছরের জুনে সম্পর্কে ইতি টানেন শাকিরা এবং পিকে। চলতি বছরই ক্লারা চিয়া মার্টি নামে একজনের সঙ্গে সম্পর্কে জড়ান পিকে। অবশেষে শাকিরার জীবনেও এলেন বিশেষ কেউ। এমন খবরই ভেসে বেড়াচ্ছে চারপাশে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.