শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

ইউটিউব ট্রেন্ডিংয়ে বিটিএসের নতুন গান, স্পটিফাইয়ের তালিকায় শীর্ষে

বিনোদন ডেস্ক | ০৭:৩১ মিঃ, জুন ১২, ২০২৩



স্পটিফাইয়ের তালিকায় শীর্ষে রয়েছে বিশ্বের বহুল জনপ্রিয় ব্যান্ড বিটিএসের নতুন গান ‘টেক টু’। শুধু তাই নয়, ইউটিউবের ট্রেন্ডিংয়েও রয়েছে গানটি।

শুক্রবার (৯ জুন) বিটিএসের দশম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশ পেয়েছে গানটি।

বিশ্বজুড়ে স্পটিফাইয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার শোনা ৫০ গানের তালিকার শীর্ষে উঠেছে ‘টেক টু’। প্রকাশের মাত্র দুই দিনের ব্যবধানে স্পটিফাইয়ে ৭০ লাখেরও বেশিবার শোনা হয়েছে গানটি।

অন্যদিকে, ইউটিউবে গানটির ভিডিও ৯০ লাখেরও বেশিবার দেখেছেন নেটিজেনরা। গানটি এখন ইউটিউবের ট্রেন্ডিংয়ের তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে থেকে নানান ভাষায় তিন লাখেরও বেশি মন্তব্য জমা পড়েছে।

গানটির প্রযোজনা করেছেন সুগা। এতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন আরএম ও জে-হোপ। তারা ছাড়াও বাকি সদস্যরাও গানের সঙ্গেই রয়েছেন। তবে বিটিএস থেকে সদস্যরা বিরতি নেওয়ার এক বছর পর দলীয় কোনো গানে সব সদস্যকে পাওয়া গেল।

জানা গেছে, ২০২২ সালের জুনে প্রকাশিত অ্যান্থলজি অ্যালবাম ‘প্রুফ’-এ শেষবারের মতো পাওয়া গেছে বিটিএসকে। তবে একই মাসে জিমিন, জে-হোপরা একক ক্যারিয়ারে মনোযোগ দিতে বিটিএসের কার্যক্রম থেকে বিরতির ঘোষণা করেন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.