শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

শাহরুখকে টপকালো রানি, ভাঙলো পাঠানের রেকর্ড

বিনোদন ডেস্ক | ০৭:৫২ মিঃ, মার্চ ২২, ২০২৩



নরওয়েতে অন্য নজির গড়ল রানি মুখার্জির নতুন সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। সপ্তাহ শেষে বক্স অফিস সংগ্রহে বলিউডের আগের সব নজির ভেঙে দিয়েছে এই ছবি। নরওয়ের দর্শকের কাছ থেকে বিপুল ভালবাসা পেয়ে বলিউড ছবি হিসেবেও নতুন মানদণ্ড স্থাপন করেছে অসীমা ছিব্বর পরিচালিত ছবিটি। ৭৪৫ হাজার নরওয়েজিয়ান মুদ্রা (ক্রোন) এসেছে ছবির সংগ্রহে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৯ লাখ টাকা। সেই সঙ্গে তিন দিনে ৪.৮ হাজার অকুপেন্সি।

এর আগে সালমান খান অভিনীত ‘সুলতান’ ৪.৪ হাজার অকুপেন্সি অর্জন করেছিল ৫ দিনে। সাম্প্রতিক কালের সবচেয়ে জনপ্রিয় ছবি ‘পাঠানকে’ও ছাপিয়ে গিয়েছে রানি অভিনীত এই ছবি। পাঁচ দিনে ‘পাঠান’-এর দেশের বাইরে অকুপেন্সি ছিল ৪.১ হাজার।

 

poster

সন্তানের অধিকার চেয়ে এক প্রবাসী মায়ের লড়াইয়ের কাহিনী এ ছবির উপজীব্য। মায়ের চরিত্রে রানি। কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও এ ছবির অন্যতম আকর্ষণ। 

জানা যায় কিছুদিন আগেও রানির এই ছবি নিয়ে আপত্তি তুলেছিলেন হ্যান্স জেকব ফ্রাইডেনলুন্ড। তার বক্তব্য, ছবিতে পারিবারিক জীবন নিয়ে নরওয়ের প্রচলিত ধ্যান-ধারণাকে ভুলভাবে দেখানো হয়েছে। যার পাল্টা জবাব দিয়েছিলেন সাগরিকা ও ‘মিসেস চ্যাটার্জি’র প্রযোজক নিখিল আদবানি। এদিকে নরওয়ের সাধারণ মানুষও বেশ পছন্দ করেছেন ছবিটি।


Designed & Developed by TechSolutions Plex Ltd.